Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Enforcement Directorate

ছয় বছরে ৫ হাজার মামলা ইডির! কতটা সক্রিয় তদন্ত সংস্থা? রাজ্যসভায় তথ্য দিল নির্মলার মন্ত্রক

মঙ্গলবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি। তখনই তিনি জানান, ২০২০ সাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৫,১৫৮টি অর্থ তছরুপের মামলা করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:২৩

options
link
ছয় বছরে ৫ হাজার মামলা ইডির! কতটা সক্রিয় তদন্ত সংস্থা? রাজ্যসভায় তথ্য দিল নির্মলার মন্ত্রক zoom
Advertisement

আর্থিক তছরুপ বা দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করে ইডি। গত কয়েক বছরে কয়টি মামলা হয়েছে? সাজপ্রাপ্তির হার কত? বিরোধী রাজনৈতিক দলগুলি হামেশাই অভিযোগ করে, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি সরকার। যদিও এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মাল সীতারণমণের মন্ত্রক জানাল, হাজার পাঁচেকের উপরে মামলায় অপরাধ সাব্যস্ত হওয়ার হার ৯৪ শতাংশ। আর কী কী তথ্য মিলল?

মঙ্গলবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি। তখনই তিনি জানান, ২০২০ সাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৫,১৫৮টি অর্থ তছরুপের মামলা করেছে। বছরওয়ারি হিসেবও দেন পঙ্কজ। যেমন, ২০২০-২১ সালে মামলার সংখ্যা ৯৯৬টি। ২০২১-২২ সালে ১,১১৬টি, ২০২২-২৩ সালে ৯৫৩টি। একই ভাবে ২০২৩-’২৪ সালে ৬৯৮টি, ২০২৪-’২৫ সালে ৭৭৫টি এবং ২০২৫-’২৬ সালে ৬২০টি মামলা করে ইডি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৫৫টি মামলার ১৫৫টি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান, ২০২০-’২১ সাল থেকে ইডি-র মোট ৪৩টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে, যেখানে ১০৪ জন অভিযুক্তকে পিএমএলএ-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়। বছর বছর সংখ্যাটা বেড়েছে। দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি ২০২৩-‘২৪ সালে। নির্মলার মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৮টি আর্থিক তথরুপের মামলায় রায় দিয়েছে বিশেষ আদালত। এর ফলে ৫৫টি মামলার ১৫৫টি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ৯৪.৮২ শতাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.