সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী সময়ে নেতাদের দল-বদল অব্যাহত৷ এবার ত্রিপুরার ৬ কংগ্রেস বিধায়ক যোগ দিলেন তৃণমূলে৷ মঙ্গলবারই তাঁরা তাঁদের ইস্তফা জমা দিয়েছেন৷
দ্বিতীয় দফায় সরকার গঠনের পর একাধিক রাজনৈতিক নেতা-কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে চাইছেন৷ ইতিমধ্যেই অন্য পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নেতা৷ সে ঢেউ গিয়ে এবার লাগল ত্রিপুরাতেও৷ এবার মোট ৬ জন বিধায়ক যোগ দিলেন তৃণমূলে৷ এঁরা হলেন, সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, দিলীপ সরকার, প্রাণজিত সিংহ রায়, বিশ্ববন্ধু সেন ও দিবাচন্দ্র রাঙ্খল৷ বুধবারই ত্রিপুরা বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দেন তাঁরা৷ ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন৷ তাঁদের ইস্তফাপত্র গ্রহণও করেছেন স্পিকার৷
তৃণমূলের মুখ্য জাতীয় মুখাপাত্র ডেরেক ও ব্রায়ান টুইট করে তাঁদের স্বাগত জানিয়েছেন৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট নিয়ে খুশি ছিলেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কংগ্রেস বিধায়কদের এই যোগদানে ত্রিপুরার মাটিতে তৃণমূলের জমি শক্ত হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
“In Tripura, 6 of 9 Opposition MLAs have disassociated themselves from the Congress, & have merged with @AITCofficial We welcome them” Derek
— AITC (@AITCofficial) June 7, 2016
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর