সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল মেঘালয়ে (Meghalaya)। জয়ন্তী পাহাড়ের জঙ্গলে খোলামুখ খনির মধ্যে পড়ে যান। তারপর তাঁদের আর উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে ৬ জনের দেহ উদ্ধার হয়। অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিকরা জঙ্গলের মধ্যে অবৈধভাবে কয়লা খনন করতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) পূর্ব জয়ন্তী পাহাড়ের জঙ্গলে অবৈধভাবে কয়লা খনন করতে যায়। সেখানে বহু খোলামুখ খনি রয়েছে। যার উপর গাছ পাতা পড়ে অনেকটা ভরাট হয়ে গিয়েছে। বুঝতে না পেরে সেখানেই পা রাখেন তাঁরা। এরপরই দুর্ঘটনা ঘটে যায়। যদিও সরকারি সূত্রে্র খবর, নিখোঁজ ৬ শ্রমিক কয়লা কাটতে জঙ্গলে প্রবেশ করেননি। তাঁদের কয়লা খননের কোনও প্রমাণ মেলেনি।
[আরও পড়ুন : উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরির অর্থ সংগ্রহের নামে প্রতারণা, অভিযুক্ত ৫]
পূর্ব জয়ন্তী পাহাড় এলাকার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে কয়লার হদিশ মেলেনি। তাই এটা একনও বলা যাচ্ছে না যে কয়লার খোঁজে খনির মুখ খুড়ছিলেন ওই ছজন। কিন্তু ওই এলাকায় খোঁড়খুড়ির চিহ্ন মিলেছে। উল্লেখ্য, ২০১৮ সালেও এই এক জায়গায় বড় দুর্ঘটনা ঘটে। ১৫ জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। উত্তর-পূর্বের রাজ্যের অবৈধ কয়লা খনিতে একের পর এক দুর্ঘটনা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। তাই ২০১৪ সাল থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এই ধরনের খনিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
[আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা ‘শাস্তিযোগ্য অপরাধ’! বিতর্কিত সিদ্ধান্ত নীতীশ প্রশাসনের]
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?