সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ বছরের শিশুকে ক্রমাগত ধর্ষণ করার অভিযোগ উঠল ৬০ বছরের প্রৌঢ়র বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির অমর কলোনিতে ঘটেছে এই ঘটনা। তিন বছরের শিশুকে গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল প্রতিবেশী প্রৌঢ়কে।
জানা গিয়েছে, শিশুটিকে নিজের বাড়িতে খেলতে ডেকে তার উপর যৌন নির্যাতন চালাত ওই ব্যক্তি। খুব স্বাভাবিকভাবেই ছোট্ট শিশুটি বুঝতে পারেনি কোনটি খেলা এবং কোনটি ধর্ষণ। তাই তার উপর ক্রমাগত হয়ে চলা যৌন নির্যাতনের কথা সে পরিবারের কাউকে বলে উঠতে পারেনি। কিন্তু একটানা যৌন নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিশুটি। তার যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। ঘটনার বিষয়ে প্রথমে কিছুই বুঝতে না পারলেও পরে সন্তানের এহেন অসুস্থতা নিয়ে শিশুটিকেই প্রশ্ন করেন অভিভাবকরা। আর প্রতিবেশী প্রৌঢ়র সেই নৃশংস ‘খেলা’-র কথা জানতে পারে তার পরিবার। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেও ধর্ষণের প্রমাণ মিলেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির পরিবার প্রতিবেশীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্রাজিলের আগে বিশ্বকাপের আর এক দলের সঙ্গে লড়াই ভারতের! কী জানাল ফেডারেশন
-
‘গতিবিধির উপর নজর রয়েছে’, কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!