সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা ব্যবস্থা প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে, বাজারে আসছে নিত্য-নতুন ওষুধ৷ কিন্তু একটি জিনিসের কোনও বিকল্প এখনও তৈরি হয়নি৷ তা হল রক্ত৷ একমাত্র মানবশরীর থেকেই এই রক্ত সংগ্রহ করা সম্ভব৷ তাই একফোঁটা রক্ত অমূল্য৷ বছরভরই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্ত ও রক্তদাতাদের চাহিদা থাকে তুঙ্গে৷ অথচ সরকারি পরিসংখ্যানই বলছে, কর্নাটকে শুধুমাত্র সময় মতো ব্যবহার না হওয়ার কারণে বছরে ৬০ হাজার ইউনিটেরও বেশি দান করা রক্ত নষ্ট হয়!
[চালকের কানে ফোন? এমন ছবি তুললেই মিলবে পুরস্কার]
জানা গিয়েছে, শুধুমাত্র ২০১৬-১৭ সালেই কর্নাটকে ৬৪ হাজার ৯১৩ ইউনিট রক্ত ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে৷ যার মধ্যে সঠিক সময়ে ব্যবহার না কারণে নষ্ট হয়েছে ৩৪,০৫২ ইউনিট রক্ত! তার আগে বছর বাতিল হয়েছিল ৬৪,৩৬১ ইউনিট রক্ত৷ সঠিক সময়ে ব্যবহার করা যায়নি ৩২,৬৪৪ ইউনিট রক্ত!
[স্কুলব্যাগের স্টিকার উঠতেই অখিলেশের মুখ, বিতর্কে গুজরাটের বিজেপি সরকার]
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পরিসংখ্যানে যে কোনও ভুল নেই, তা স্বীকার করে নিয়েছেন খোদ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে আর রমেশ কুমার৷ বিধানসভা দাঁড়িয়ে তিনি বলেছেন, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদানের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে৷ তাই বেশির ভাগ ব্লাড ব্যাঙ্কেই নির্দিষ্ট সময়ের পর সংগৃহীত রক্ত ফেলে দিতে হয়৷ পাশাপাশি, সংক্রমণ সহ অন্যান্য বেশ কিছু কারণেও রক্ত নষ্ট হয়ে যায়৷
[নাবালিকার আঁকা ছবি দেখে ধর্ষক কাকাকে সাজা শোনাল আদালত]
জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬৪টি ব্লাড ব্যাঙ্ক আছে৷ সরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যা পরিকাঠামো এবং যেটুকু রক্ত সংগ্র্হ করা হয়, তার তুলনায় রক্ত নষ্টের পরিমাণ অপেক্ষাকৃত কম৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত তিন বছরে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে ১ লক্ষ ৮৮ হাজার ৫৩৭ ইউনিটের মতো রক্ত নষ্ট হয়েছে৷ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রক্তের অপচয় রুখতে ব্লাড ব্যাঙ্কগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে সরকার৷ ড্রাগ কন্ট্রোলারদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা! অ্যাকাউন্টে ৭৬০ কোটি দেখে চক্ষু চড়কগাছ বধূর, তারপর…
-
‘অজ্ঞাত’ কারণে পিছিয়ে গেল সিএবি যুগ্মসচিব নির্বাচন, কবে ‘ব্যাখ্যা’ দেবেন সভাপতি সৌরভ?
-
জোর করে শৌচালয়ে ঢুকে মহিলাকে যৌনাঙ্গ প্রদর্শন! গ্রেপ্তার ডেলিভারি বয়
-
মন্দারমণিতে সানি লিওন! ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া
-
কলকাতা পুরসভায় ২০০টি ওয়ার্ড! পুনর্বিন্যাসের কাজ শুরু করতে জোড়া কমিটি গঠন