সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে ভেসে উঠেছিল জওহরলাল নেহরুর কণ্ঠস্বর৷ সারা বিশ্ব যখন গভীর নিদ্রায়, ভারত মেতেছিল স্বাধীনতার রোশনাইয়ে৷ ৬৯ বছর পার হতে চলল সেই স্বাধীনতা প্রাপ্তির রাতের৷ এতদিনে গঙ্গা হতে কত কিউবিক জল যে প্রবাহিত হয়ে গিয়েছে, তার ইয়ত্তা নেই৷ কিন্তু, এমন কিছু সত্যি আছে যা আজও বিবিধের মাঝে ভারতকে মহান করে তোলে৷ ৭০তম স্বাধীনতার দিবসের প্রাক্কালে রইল তারই সাতকাহন৷
১) ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে ছিল, আছে, থাকবে৷ কারণ এই দেশেই প্রথম মিলেছিল হীরের সন্ধান৷ আঠেরো শতকে ব্রাজিলে হীরের খনি আবিষ্কারের আগে একমাত্র ভারতে কৃষ্ণা নদীর তীরে গুন্টুরেই পাওয়া যেত এই অমূল্য রতন৷

২) শ্যাম্পুর জগতে এখন যতই বিদেশি কোম্পানির নাম-ডাক থাক, ভেষজ ব্যবহার করে চুল ধোয়ার চল প্রাচীন ভারতেই শুরু হয়েছিল৷ এমনকি সংস্কৃত শব্দ ‘চম্পু’ থেকেই শ্যাম্পু শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে৷

৩) ভারতই প্রথম আবিষ্কার করেছিল চাঁদে জলের অস্তিত্ব৷ ২০০৯ সালের সেপ্টেম্বরে ইসরোর চান্দ্রায়ণ-১ বিশ্বের সামনে এনেছিল এই তথ্য৷

৪) এদিকে ভারতের প্রথম রকেট কীসে চাপিয়ে কেরলের থুম্বা লঞ্চিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল জানেন? সাইকেলে চাপিয়ে৷

৫) মে মাসের ২৬ তারিখ সুইজারল্যান্ডে বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়৷ কারণ ২০০৬ সালের এই দিনেই সে দেশে পা রেখেছিলেন ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম৷

৬) কবাডিতে ভারতীয়দের ছোঁয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷ এখনও পর্যন্ত আয়োজিত সমস্ত কবাডি বিশ্বকাপে ভারতেরই দখলে৷ মহিলা-পুরষ নির্বিশেষে৷

৭) আপনি কী নিরামিশাষি? হ্যাঁ অথবা না, উত্তর যাই হোক এই খবরটা শুনলে নিশ্চয়ই গর্ববোধ করবেন৷ বিশ্বে সবচেয়ে বেশি নিরামিশাষি মানুষ এ দেশেই বাস করেন৷

সর্বশেষ খবর
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’