Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নেপাল সীমান্তে অনুপ্রবেশ

বন্ধ কাশ্মীরের রাস্তা, এবার নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শুরু পাক জঙ্গিদের!

ইতিমধ্যেই বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতা ভারতে ঢুকে পড়েছে, বিস্ফোরক রিপোর্ট এনআইএ-র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ০৯:০২

options
link
বন্ধ কাশ্মীরের রাস্তা, এবার নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শুরু পাক জঙ্গিদের! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ একপ্রকার বন্ধ। শীতকালে কাশ্মীর সীমান্ত বরফে ঢাকা পড়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে এবার ভারতে জঙ্গি অনুপ্রবেশের জন্য বিকল্প রাস্তা খোঁজ করছে পাকিস্তান। সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে নেপাল সীমান্তকে। পাকিস্তানের তুলনায় ভারত-নেপাল সীমান্ত অনেকটাই অরক্ষিত। তাই এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকে অনেক সোজা বলে মনে করছে পাক জঙ্গিরা।

নেপাল সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে সাত পাকিস্তানি জঙ্গি, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা আঁটসাঁট। সেই কারণে সেখানে সুবিধা করতে না পেরেই নেপাল সীমান্তকে বেছে নিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্র অনুযায়ী, জঙ্গিরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায় ঘাঁটি গেড়েছে। জম্মু-কাশ্মীরে ঢোকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এনআইএ-এর পদস্থ অফিসার জানিয়েছেন, প্রচুর পরিমাণে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে ঢুকেছে ওই জঙ্গিরা। তাদের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা গিয়েছে। যাদের নাম মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মহম্মদ কুয়ামি চৌধুরি। বাকি দু’জনের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঠান্ডায় কষ্ট পাচ্ছেন ফুটপাথবাসী, অথচ শীতের পোশাক দেওয়া হচ্ছে গরুদের!]

গোয়েন্দা রিপোর্ট পেয়েই ওই দুই জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে। গোটা উত্তরপ্রদেশ জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। জম্মু-কাশ্মীর দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হওয়ার পর থেকে নিরাপত্তাবেষ্টনী আরও মজবুত করা হয়েছে। নিয়ন্ত্রণরেখায় সতর্ক পাহারা। গোয়েন্দাদের রির্পোট অনুযায়ী, উপত্যকায় সরাসরি ঢুকতে না পেরে তাই নেপাল সীমান্তকেই বেছে নিচ্ছে জঙ্গিরা। ভারতে ঢুকে উপত্যকার জঙ্গিগোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ করছে। অনুপ্রবেশকারী এই সাত জঙ্গিরও টার্গেট উপত্যকায় আস্তানা গড়ে তোলা।

[আরও পড়ুন: ফের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা, ৯টি গাড়িতে অগ্নিসংযোগ]

প্রসঙ্গত, বালাকোটে জইশ গোষ্ঠীর তৎপরতা নিয়ে সম্প্রতি রিপোর্ট দিয়েছিল এনআইএ। সেই রিপোর্টে বলা হয়েছিল, বালাকোট অভিযানের সাত মাস পর সেই জঙ্গি ঘাঁটিকে ফের গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে জৈশ-ই-মহম্মদের জঙ্গিরা। এবং পুরোটাই চলছে পাক মদতে। সীমান্তে ক্যাম্প করে রয়েছে অন্তত ৫০০ জঙ্গি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। গোয়েন্দারা জানিয়েছেন, জইশের হাত ধরেই ভারতে সন্ত্রাস চালাতে চাইছে পাকিস্তান। জাতীয় তদন্তকারী সংস্থা এও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.