সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রর একটি কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলা এবং এক শিশু। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
দমকল সূত্রে খবর, রবিবার ভোর চারটের কিছু আগে মহারাষ্ট্রের সোলাপুর জেলার আক্কালকোট রোডের একটি কাপড়ের কারখানায় আচমকা আগুন লেগে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোট এলাকা। স্থানীয়রাই প্রথম আগুন দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকল সূত্রে খবর, প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
পুলিস জানিয়েছে, ঘটনার সময়ে কারখানার ভিতরেই ছিলেন মালিক এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য। পাশাপাশি, চার জন শ্রমিকও সেখানে উপস্থিত ছিলেন। আগুন অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ার কারণে তাঁরা কোনওভাবেই বেরোতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে সেখানেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে এই আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড।
এ প্রসঙ্গে দমকলের এক আধিকারিক বলেন, “ভোর চারটে নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। প্রায় পাঁচ থেকে ছ’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মোট আট জনের মৃত্যু হয়েছে।”
সর্বশেষ খবর
-
নেমেছে ভূমিধস! অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, নেপালে ফের ‘সর্বগ্রাসী’ হড়পা বানের শঙ্কা
-
‘বিগ বসে’র মঞ্চে অগ্নিশর্মা সলমন, ১২০ কোটি পারিশ্রমিক নিয়েও কার উপর চটলেন? দেখুন ভিডিও
-
যাদের পড়িয়েছি, শিখেছি তাদের থেকেও: দ্রৌপদী মুর্মু
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?