হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন পর্যটকের। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। শনিবার তাঁরা সাচ পাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বৈরাগড়-সাচ পাস-কিলার রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক এবং দুই শিশু। খাদটি গভীর হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহগুলিকে উদ্ধার করা হয়। সেগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।
আরও পড়ুন:
কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুলেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির