সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শনিবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে অন্তত ৮ মাওমাদী। এই অভিযানে শহিদ হয়েছেন ১ জওয়ানও। আহত দুজন। গত দুদিন ধরেই রাজ্যের মাড় ও নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের।
এর আগে গত ৮ জুন এনকাউন্টারে খতম হয় ৭ মাওবাদী। ওই অভিযানেও শহিদ হন ৩ জওয়ান। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে খতম হয়েছিল ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে তিন মহিলা-সহ ১০ মাওবাদী নিকেশ হয় এনকাউন্টারে। সেই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।
[আরও পড়ুন: ‘ভুল করে তৈরি হয়েছে NDA সরকার, যে কোনও সময় পড়ে যাবে’, খোঁচা খাড়গের]
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। লক্ষ্য ছিল মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করা। যার সুফলও মিলেছে। চলতি বছর বহু নকশাল নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে।
[আরও পড়ুন: খেলতে খেলতে ৫০ ফুট গভীর বোরওয়েলে, ১৭ ঘণ্টা পর মৃত্যু গুজরাটের শিশুকন্যার]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের