সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি বাস ও পুলকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল ৮ শিশু৷ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে ৪০০ কিলোমিটার দূরে কর্ণাটকের উডুপির কুন্দাপুর গ্রামে৷ ঘটনায় গুরুতর আহত আরও ১২ জনের চিকিৎসা চলছে মণিপালের কস্তুরবা হাসপাতালে৷
এদিন সকালে ১৬ জন স্কুল পড়ুয়াকে নিয়ে স্থানীয় ডন বস্কো স্কুলের দিকে যাচ্ছিল পুলকারটি৷ আচমকা উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই প্রাণ হারায় ৮ শিশু৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ প্রাণে বেঁচে গিয়েছেন পুলকারের চালক৷ তবে, এখনও ট্রমার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ ঘটনার পর থেকেই নিখোঁজ বেসরকারি বাসের চালক৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা