সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি ১০ ভারতীয়র মধ্যে ৮ জনই পছন্দ করেন মোদিকে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমনই এক সমীক্ষার কথা। সামনের বছরই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই প্রকাশ্যে এল এমন এক সমীক্ষার ফলাফল।
ঠিক কী জানা যাচ্ছে এই সমীক্ষা থেকে? দেখা গিয়েছে, দেশের ৫৫ শতাংশ মানুষ মোদিকে অত্যন্ত পছন্দ করেন। সব মিলিয়ে মোদিকে (PM Modi) পছন্দ করেন ৮০ শতাংশ। সেখানে তাঁর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে ২০ শতাংশের। পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে, যাঁরা এনডিএ সমর্থক, তাঁদের মতে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। দেখা গিয়েছে প্রতি দশ জনে ৭ জন তা মনে করেন। অন্যদিকে বাকিরা মনে করেন উলটোটা। অর্থাৎ আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে দেশ।
[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেও অধিকাংশ ভারতীয়ই কিন্তু পুতিনকে সমর্থন করছেন। সব মিলিয়ে এবছর যে ২৪টি দেশের নাগরিকদের উপর এই সংক্রান্ত সমীক্ষা চালানো হয়েছে,তাদের মধ্যে একমাত্র ভারতীয়রাই রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। ৫৭ শতাংশ ভারতীয়রাই রয়েছেন মস্কোর পাশে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে ১১ মে সময়কালের মধ্যে ২ হাজার ৬১১ জনের মধ্যে সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি