সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্ট নেই। নেই ইনস্টাগ্রাম কিংবা টুইটার। করোনা (CoronaVirus) কালে ‘দেখুন আমি জনসেবা করছি’ বলে ছবি পোস্ট করতেও জানেন না। শুধু একটাই আসক্তি আছে ৮০ বছরের অশক্ত দেহে। মানুষের পাশে দাঁড়ানোর আসক্তি। সেই তাগিদেই গত ৩০ বছর ধরে ইডলি বেচে চলেছেন কোয়েম্বাটোরের কে কমলাথাল (K Kamalathal)। তাও মাত্র ১ টাকার বিনিময়ে। হ্যাঁ, গল্প নয় সত্যি! মহামারী পরিস্থিতিতেও ১ টাকাতেই ইডলি বেচছেন তিনি। যাতে কেউ অভুক্ত না থাকে।
মাথার চুলে পাক অনেকদিন আগেই ধরেছে। শরীরের সর্বত্র বয়সের ছাপ। হাঁটতে, চলতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু এখনও রোজ সূর্য ওঠার আগে উঠে পড়েন কমলাথাল। নিজের মাটির উনুনে আগুন জ্বালান। তাতেই তৈরি করেন সাদা, ফুলকো ধোঁয়া ওঠা ইডলি। সকাল থেকেই দোকানে আসতে থাকেন গ্রাহকরা। একটি টাকার বিনিময়ে পেট ভরে খেয়ে যান। ফোকলা দাঁতেই হাসিমুখে সকলকে পরিবেশন করেন ৮০ বছরের বৃদ্ধা।

[আরও পড়ুন: ৬০ কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে প্রস্তুত সরকার, ইঙ্গিত আধিকারিকের]
তিন দশক ধরে রোজ একই কাজ করে যাচ্ছেন কমলাথাল। আজও ক্লান্তি নেই তাঁর। হ্যাঁ, করোনা (COVID-19) পরিস্থিতির জন্য উপকরণের দাম বেড়েছে। কিন্তু তিনি নিজের ইডলির দাম এক পয়সাও বাড়াতে রাজি নন। কারণ কমলাথাল চাননা, তাঁর দুয়োর থেকে কেউ অভুক্ত থেকে ফিরে যাক। মানুষের সেবাই জীবনের ব্রত করে নিয়েছেন তিনি। হালফিলের দুনিয়ায় সাহায্য করার আগে মোবাইল ক্যামেরার ফ্রেম করে নেন অনেকে। সেই ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেও সময় লাগে না। কিন্তু সোশ্যাল মিডিয়া, ট্রোলিং, ট্রেন্ডিং বিষয়গুলি যে কী তা এই কোয়েম্বাটোরের বৃদ্ধা জানেন না। তিনি শুধু জানেন একটি মন্ত্র, মানুষের সেবা। ছবি তার ছড়িয়েছে কিছু সংবাদমাধ্যমের সৌজন্যে।

[আরও পড়ুন: ‘কৃষি আইন চাষিদের উন্নয়ন করবে’, তীব্র আন্দোলনের মধ্যেও নিজের বক্তব্যে অনড় মোদি]
সর্বশেষ খবর
-
আমেরিকায় বসে সলমন ঘনিষ্ঠ গুরু রানধাওয়ার ‘আখাড়া’য় হামলার ছক! গ্রেপ্তার ২ বিষ্ণোই সদস্য
-
নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস বদল, রাজ্যপালের বাজেট ভাষণে ‘ভয় আউট, ভরসা ইন’
-
অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা
-
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…