Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
PM Modi

‘কংগ্রেসের রাজ পরিবার তো জেলের বাইরে আছে জামিন নিয়ে’, গান্ধীদের তীব্র আক্রমণ মোদির

'আমি জনগণের জন্য সাপ হতেও রাজি', খাড়গের 'বিষধর সাপ' মন্তব্যেরও জবাব দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৭:০১

options
link
‘কংগ্রেসের রাজ পরিবার তো জেলের বাইরে আছে জামিন নিয়ে’, গান্ধীদের তীব্র আক্রমণ মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন আক্রমণাত্মক হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একদিন আগেই অভিযোগ করেছিলেন, কংগ্রেস তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এ পর্যন্ত ৯১ বার তাঁকে গালি দেওয়া হয়েছে বলে হিসাবও দিয়েছিলেন। একদিন পর তিনি নিজেই ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসলেন গান্ধী পরিবারের (Gandhi Family) সদস্যদের।

কর্ণাটকের এক সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করলেন, “কংগ্রেসের ‘রাজ পরিবার’ (পড়ুন গান্ধী পরিবার) এবং তাঁদের সাঙ্গপাঙ্গরা সকলেই জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন। যাঁরা নিজেরাই দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত, তাঁরা আবার বড় বড় কথা বলছে।” আসলে রাজ পরিবার বলতে মূলত সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে নিশানা করেছেন। কংগ্রেসের (Congress) এই দুই শীর্ষ নেতানেত্রীই ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত। এমনকী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) হেরাল্ড মামলায় জামিনে।

Advertisement

[আরও পড়ুন: পুকুরে স্নানে নেমে অঘটন, জলে ডুবে মৃত্যু দুুই ভাইয়ের]

কর্ণাটকের ভোটের প্রচারে মোদির এবার কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার বাসবরাজ বোম্বাই সরকারের দুর্নীতি। বোম্বাই সরকারকে কংগ্রেস ৪০ শতাংশ কমিশনের সরকার বলে দেগে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সেই অভিযোগেরও পালটা দিলেন। মোদির বক্তব্য,”কংগ্রেসের ইতিহাস আছে ৮৫ শতাংশ কমিশনের সরকার চালানোর। কংগ্রেসের এক শীর্ষ নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীই বলেছেন গরিব মানুষের জন্য ১ টাকার কাজ দিলে মাত্র ১৫ পয়সা পৌছায়। অর্থাৎ গরিবের টাকা লুটে নিতে ‘হাত’।”

[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর থেকে অনুব্রতকন্যার ছায়াসঙ্গী, জেনে নিন কে এই সুতপা]

এখানেই শেষ নয়, আক্রমণের সুর আরও চড়িয়ে কোলরের সভা থেকে মোদির দাবি, কংগ্রেস ভোটভিক্ষা করতে তাঁকে সাপের সঙ্গে তুলনা করতেও ছাড়েনি। কিছুতেই আটকায় না কংগ্রেসের। তাঁর কথায়, “ভোটে কংগ্রেসের প্রচারে সবচেয়ে বড় বিষয় কী? সাপ! কখনও সাপের বিষ কখনও সাপের সঙ্গে আমার তুলনা করেছে ওরা।সাপ তো শিবের গলার শোভা বাড়ায়। আর আমার কাছে আমজনতাই ভগবান। তাই ঈশ্বররূপী জনতার গলার সাপ হতেও আমি রাজি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.