সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল একটি বাঙালি পরিবারের ছজন সদস্য-সহ ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ওয়ারাঙ্গল গ্রামীণ জেলায় গোরেকুন্তা গ্রামে। তাঁরা আত্মহত্যা করেছেন না কেউ তাঁদের খুন করেছে তা এখনও বুঝতে উঠতে পারেনি পুলিশ। মৃতদেহগুলিতে কোনও আঘাতের ছাপ না থাকায় বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রথমে গোরেকুন্ত গ্রামের ওই পরিত্যক্ত কুয়োটি থেকে চারটি মৃতদেহ উদ্ধার হয়। ফের পরেরদিন আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মৃতদের মধ্যে ছজন একই পরিবারের। তাঁরা হলেন পরিবারের কর্তা মাকসুদ আলম, স্ত্রী নিশা আলম, দুই ছেলে সোহেল ও শাবাদ, এক মেয়ে এবং তিন বছরের নাতি। এছাড়া বাকি তিনজন হলেন বিহারের বাসিন্দা শ্রীরাম ও শ্যাম আর ত্রিপুরার বাসিন্দা শাকিল আহমেদ। ২০ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানায় এসে চটের ব্যাগ তৈরির কারখানা কাজ নিয়েছিলেন মাকসুদ। শাকিল, শ্রীরাম ও শ্যাম তাঁর সঙ্গেই ওই কারখানায় কাজ করতেন। তবে লকডাউনের জেরে কারখানা বন্ধ থাকায় দুমাস ধরে কর্মহীন হয়ে পড়েছিলেন। সম্প্রতি মাকসুদের মেয়ের জন্মদিন উপলক্ষে তাঁরা একসঙ্গে রাতের খাওয়ার খেয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না কারোর।
[আরও পড়ুন: চূড়ান্ত অমানবিক! এক বছরের শিশুকে প্ল্যাটফর্মের বাইরে রেখে উধাও অ্যাম্বুল্যান্স]
এপ্রসঙ্গে ওয়ারাঙ্গলের পুলিশ সুপার ভি রবিন্দার জানান, বৃহস্পতিবার প্রথমে চারজনের মৃতদেহ উদ্ধার হয়। তারপর শুক্রবার আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন ছিল না। বর্তমানে রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পাশাপাশি পরিচিতদের জেরা করে মৃতরা কোনও সমস্যার মধ্যে ছিল কি না তা জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: ‘মোদি ক্ষমতায় থাকাকালীন আর শহরে আসব না’, রাহুলকে বলেছিলেন শ্রমিকরা]
সর্বশেষ খবর
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?