সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরে খোঁজ চালানোর পর অবশেষে উদ্ধার করা গেল ৯০০ বছরের পুরনো একটি বুদ্ধ মূর্তি। ঐতিহাসিক এই মূর্তিটি অরুণাচল প্রদেশ থেকে চুরি গিয়েছিল।
পুলিশ সূত্রে খবর, রাজধানী দিল্লির ‘মজনু কা টিলা’ এলাকা থেকে সোমবার পাওয়া গিয়েছে এই মূর্তি। ঘটনায় অভিযুক্ত দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লির অপরাধদমন শাখা। মূর্তিটি কোন বৌদ্ধ মঠ থেকে কবে চুরি গিয়েছিল, সে সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অভিযুক্তদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, মূর্তিটি কীভাবে অরুণাচল প্রদেশ থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল। এমন দুর্মূল্য মূর্তি উদ্ধারকে পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
Delhi: 900-year-old statue of Lord Buddha stolen from Arunachal Pradesh, has been recovered from Majnu Ka Tilla area, two arrested. pic.twitter.com/lCXiIoFpuA
— ANI (@ANI_news) June 5, 2017
[গ্রেপ্তার ইয়াসিন মালিক, ভেস্তে গেল বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক]
[ভারতীয় বংশোদ্ভূত কিশোরীকে বর্ণবৈষম্যের খোঁচা মার্কিন টেলিভিশনে]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের