সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু-এক বছর নয়, টানা সাত বছর নিজেরই বাড়িতে বন্দি ছিলেন দিল্লির এক মহিলা৷ অপরাধ? অন্য ধর্মের ছেলেকে ভালবাসা৷ এই অপরাধেই দিনের পর দিন মানসিক-শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে৷ অবশেষে পুলিশের সহায়তায় ৩২ বছরের নির্যাতিতাকে উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন৷
বছর সাতেক আগে মুসলিম সম্প্রদায়ের এক তরুণের প্রেমে পড়েন ওই তরুণী৷ তখন তাঁর বয়স ছিল ২৫৷ মেয়ের ভিন্ন ধর্মের প্রেমিকের কথা জানতে পেরেই চটে যান বাবা-মা৷ উপযুক্ত শাস্তি দিতে মেয়েকে ঘরেই বন্দি করে রাখা হয়৷ মোবাইল থেকে ইন্টারনেট- যোগাযোগের সমস্ত মাধ্যম কেড়ে নেওয়া হয়৷ পালাবার চেষ্টা করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তরুণীর মা৷
এভাবেই দিনের পর দিন মানসিক-শারীরীক অত্যাচার চলতে থাকে৷ অত্যাচার সহ্য করতে না পেরে একবার আত্মহত্যারও চেষ্টা করেন তরুণী৷ কিন্তু, পরিবারের লোকেরা ধরে ফেলেন তাঁকে৷ এই ভাবে কেটে যায় সাত-সাতটি বছর৷ চলতি বছরের মে মাসে আসে মুক্তির সুযোগ৷ মায়ের বাথরুমে যাওয়ার সুযোগে মোবাইল ফোন থেকে ১৮১ নম্বরে ফোন করেন নির্যাতিতা৷
দিল্লির মহিলা কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘দয়া করে আমাকে বাঁচান’, শুধু এই কথাটুকুই বলতে পেরেছিলেন তিনি৷ খবর পেয়েই পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে দিল্লি মহিলা কমিশন৷ আপাতত মহিলা কমিশনের আশ্রয়েই রয়েছেন তিনি৷ কিন্তু, মা-বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে নারাজ৷ এমনকি প্রেমিকও যদি এই সাত বছরে জীবনের পথে এগিয়ে গিয়ে থাকেন, তাঁর প্রতিও কোনও অনুযোগ নেই ৩২ বছরের নির্যাতিতার৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?