প্রণব সরকার, আগরতলা: অবশেষে ব্যথা ও যন্ত্রণা কাছে হার। মৃত্যু হল রেল দুর্ঘটনায় জখম বন্য দাঁতাল টিউমারের। হিন্দু ধর্মীয় মত অনুসারে রীতিনীতি মেনে সমাধি দেওয়া হল টিউমারকে। এই ঘটনায় রেলের বিরুদ্ধে মামলা করেছে বনদপ্তর।
ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনের ধাক্কায় আঘাত পায় বন্যহাতি টিউমার। এরপর থেকেই হাতিটি দুর্ঘটনাস্থল অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর কপালি টিলার শালবাগান জঙ্গলে ছিল। প্রথমে খোয়াই জেলার পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়। সোমবার দিনভর সিপাহিজলা অভয়ারণ্যের বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে। তবে সমস্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে সোমবার রাত এগারোটা নাগাদ মৃত্যু হয় টিউমারের। ট্রেনের ধাক্কায় বন্য হাতির মৃত্যুর ঘটনায় পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। বনাঞ্চলের অন্তর্গত রেল ট্র্যাক দিয়ে যাওয়ার সময় গতি নিয়ন্ত্রণের কথা। কিন্তু রেল এই নির্দেশ মানেনি বলেই অভিযোগ। সেই কারণে বনদপ্তরের তরফে রেলকে চিঠি পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর
-
স্বার্থ সংঘাত বিতর্ক যাচ্ছে আদালতে, ‘ভুল’ ধরিয়ে পালটা দিলেন সৌরাশিসও, বিজ্ঞপ্তি দিয়ে চাপে সিএবি!