সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরজগতের দিকে যখন তাকাবেন, মনে হবে কোনও নির্দিষ্ট ভৌগলিক সীমানায় আপনার বাস নয়, সারা ব্রহ্মাণ্ডই আপনার আস্তানা৷ উক্তি মহাকাশে পা রাখা প্রথম ভারতীয় মহিলার৷ ১৯৬২ সালের আজকের দিনেই জন্মেছিল হরিয়ানার ডানপিটে মেয়েটা৷

Advertisement
- বাবা-মা নাম রেখেছিলেন মন্টো৷ কিন্তু কোনওদিন সেই নাম পছন্দ হয়নি কল্পনার৷ তাই মন্টোকে ডাকনামে পরিণত করে কল্পনা নামই নথিবদ্ধ করিয়েছিলেন৷
- ছোটবেলা থেকেই জানতে জীবনে কী করবেন৷ সেই পথে এগিয়েই পাড়ি দিয়েছিলেন আমেরিকায়৷ ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন৷
- ছোট থেকে কোনও দিন ক্লাসে প্রথম স্থান অধিকার করেননি৷ তবে হামেশা প্রথম থেকে পঞ্চম স্থানের মধ্যে থাকতেন৷

- ১৯৮৮ সালে নাসায় কাজ শুরু করেন৷ শুধু মহাকাশ নিয়ে গবেষণা নয়, সার্টিফায়েড বাণিজ্যিক পাইলটও ছিলেন কল্পনা৷ শিখেছিলেন ক্যারাটে৷ ব্যাডমিন্টন খেলতেন৷ নিয়মিত দৌড়ে অংশ নিতেন৷ স্বামী জেন পিয়ের হ্যারিসনের কথায়, যে কাজ তাঁকে রোমাঞ্চিত করত৷ সঙ্গে সঙ্গে তাতে পারদর্শী হতে লেগে পড়তেন৷
- ১৯৮৩ সালে কল্পনার সঙ্গে বিয়ে হয় হ্যারিসনের৷ হ্যারিসন নিজেও একজন ফ্লাইং ইন্সট্রাক্টর ও এভিয়েশন অথোর৷

- ১৯৯১ সালে আমেরিকার নাগরিকত্ব পান কল্পনা৷ নাসার ওভারসেট মেথডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি৷ কর্মজীবনের নাসার তরফ থেকে পেয়েছেন একাধিক মেডেল ও সম্মান৷
- ২০০৩ সালের পয়লা ফেব্রুয়ারি যে কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়, তাতে তিনি ছাড়াও আরও ছয় মহাকাশযাত্রী ছিলেন৷ তবে আশ্চর্যের ব্যাপার হল, শাটলটি জানুয়ারি মাসের ১৬ তারিখ রওনা দিয়েছিল৷ আর ফেরার পথে অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের মাত্র ১৬ মিনিট আগেই ভেঙে পড়ে৷

[এবার তাজমহল ওড়ানোর হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন]
[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?