Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ধর্ষণ

খাটের সঙ্গে হাত-পা বেঁধে লাগাতার ধর্ষণ, নাবালক দাদার যৌন লালসার শিকার কিশোরী

কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৯, ১১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৯, ১১:২৯

options
link
খাটের সঙ্গে হাত-পা বেঁধে লাগাতার ধর্ষণ, নাবালক দাদার যৌন লালসার শিকার কিশোরী zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল মামাতো দাদার বিরুদ্ধে। গুরগাঁওয়ের সেক্টর ৫১-র এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। বছর পনেরোর ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে কিশোরীর।

কিশোরীর মামি বাড়ির কাজে সেভাবে পটু নন। তাই হাতে হাতে একটু সাহায্য করার জন্যই কিশোরীকে তাঁর মা মামার বাড়িতে পাঠিয়েছিলেন। সেখানেই দিনকয়েক ছিল কিশোরী। গত বৃহস্পতিবার কিশোরীর মামী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর এক ছেলে। সেই সময় বাড়িতেই ছিল ওই কিশোরী এবং তার বছর ষোলোর নাবালক দাদা। মামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই কিশোরীর ঘরে চলে আসে তার দাদা। অভিযোগ, খাটের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয় কিশোরীকে। হাত-পা বেঁধে লাগাতার চলে ধর্ষণ। ভয়ে গোটা ঘটনা কাউকেই জানায়নি ওই কিশোরী। গত বৃহস্পতিবার স্কুলের মধ্যে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান ফেরার পর কান্নায় ভেঙে পড়ে কিশোরী। দাদার অভব্য আচরণের কথা শিক্ষিকা এবং তাঁর বান্ধবীদের বলে সে। কিশোরীর মায়ের সঙ্গে তড়িঘড়ি স্কুলের তরফে যোগাযোগ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ফুলশয্যায় সতীত্বের প্রমাণ কেন দিতে হবে? সতীচ্ছদ জোড়ার পিল এনে প্রশ্নের মুখে Amazon]

এরপরই কিশোরীর মা স্থানীয় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই কিশোরীকে শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে ভরতি করেছে। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। মানসিকভাবেও বিপর্যস্ত নির্যাতিতা। তাই বেশ কয়েকদিন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে বলেই জানান চিকিৎসকরা। ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযু্ক্ত নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। আর একটু সুস্থ হলেই কিশোরীর থেকেও নেওয়া হবে গোপন জবানবন্দিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.