Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Uttar Pradesh

‘খলনায়ক’ সঞ্জয় দত্তের ভক্ত! প্রেমে ‘ধোঁকা’ দেওয়ায় প্রেমিকার মাথা কাটল যোগীরাজ্যের যুবক!

যোগীরাজ্যের বুলন্দশহরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৭:১৮

options
link
‘খলনায়ক’ সঞ্জয় দত্তের ভক্ত! প্রেমে ‘ধোঁকা’ দেওয়ায় প্রেমিকার মাথা কাটল যোগীরাজ্যের যুবক! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে ধোঁকা! আর তাই প্রেমিকার গলা কেটে খুন করল যুবক! কুকীর্তি করার পর সামান্য অপরাধবোধও নাকি কাজ করেনি তার মনে। বরং ভিডিও করে তার দাবি, সে সঞ্জয় দত্তের ভক্ত। তাই ‘খলনায়ক’ সিনেমার ‘বল্লু বলরামে’র মতোই বিশ্বাসঘাতককে নিজে হাতে শাস্তি দিতে চায়! এমনই এক ভয়াবহ ঘৃণ্য অপরাধের সাক্ষী হল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। যোগীরাজ্যের বুলন্দশহরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়।

ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিযুক্তর জবানবন্দির ভিডিও। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, ”ভালোবাসায় প্রতারণার একটাই শাস্তি। মৃত্যুদণ্ড। ছোরা দিয়ে মাথা কেটে ফেলো। আমিও কেটে ফেলেছি প্রেমিকার মাথা।”  যদিও তার নাম আদনান। কিন্তু সে নিজেকে ‘বাল্লু’ বলে পরিচয় দেয়। কেননা সঞ্জয় দত্তের ‘খলনায়ক’ ছবির প্রধান চরিত্রের ভক্ত সে। সেই সঙ্গেই তার হাড়হিম হাসি দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জেলে ফের অসুস্থ পার্থ! ফুলছে পা, SSKM-কে চিঠি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের]

ধরা পড়ার পরও ভাবলেশহীন ভঙ্গি তার। কালো দাঁতের ছোপে হাসি যেন আরও ভয়াবহ। আবার তার শাসানিতে দমচাপা আতঙ্কের রেশ। জেরার ফাঁকেই তাকে বলতে শোনা গিয়েছে, ”আমার পরিবারের সদস্যদের গায়ে যদি স্পর্শও করা হয় সবাইকে মেরে ফেলব আমি। সবার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব।”

[আরও পড়ুন: ‘ঘুম ভাঙতেই গুলির আওয়াজ…! বাড়িতে গুলিবর্ষণ কাণ্ডে ৪ ঘণ্টা ধরে সলমনের বয়ান রেকর্ড মুম্বই পুলিশের]

তার অপরাধ নিয়ে ভাবলেশহীন আদনানের দাবি, ‘মাত্র একটা খুন’ করেছে সে। কাজেই তাকে যেন একাউন্টার করা না হয়। এনকাউন্টার নাকি দশ বা তার বেশি লোককে মারলে হয়। এমনই অসংলগ্ন কথা বলতে দেখা গিয়েছে তাকে। এদিকে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম আসমা। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টিকে আরও বিস্তারিত ভাবে বোঝা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.