Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Bihar Blast

মাঝগঙ্গায় দাউদাউ আগুন, বিহারে বালিবোঝাই নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত অন্তত ৪

বেআইনিভাবে নৌকায় বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২২, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২২, ১৬:০০

options
link
মাঝগঙ্গায় দাউদাউ আগুন, বিহারে বালিবোঝাই নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত অন্তত ৪ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar)মাঝগঙ্গায় নৌকায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত চারজনের। আহত হয়েছেন কমপক্ষে ২০। তাঁদের কোনওক্রমে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। মনে করা হচ্ছে, নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ (Blast) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, নৌকায় বেআইনিভাবে তোলা বালি (Illegal Sand) নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাটনার (Patna) দানাপুর এলাকার একটি ঘাট থেকে রওনা দিয়েছিল একটি নৌকা। মাঝগঙ্গায় নৌকায় রান্না করা হয়। সেসময়  সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আম্পায়ারের ‘পক্ষপাতিত্বে’ হকিতে সোনা হাতছাড়া ভারতীয় মহিলাদের, রাগে ফুঁসছে নেটদুনিয়া]

গঙ্গার নানা ঘাট থেকে বেআইনিভাবে বালি তুলে অনেক সময়েই নৌকাবোঝাই করে তা এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেসব নৌকায় যাত্রীরাও থাকেন। শনিবার দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ছিলেন বেশ কয়েকজন যাত্রী। তাতে বিপদ আরও বেড়েছে  বলে মনে করছে পুলিশ। 

[আরও পড়ুন: তৃণমূলের নির্দেশ অমান্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির-দিব্যেন্দু]

ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানাচ্ছে, এভাবে বেআইনি বালি পাচারের ক্ষেত্রে সাধারণত পুলিশের নজর এড়িয়ে যায় দুষ্কৃতীরা। তাই কোনও দুর্ঘটনা ঘটলেও পুলিশকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয় না। কিন্তু দানাপুরে মাঝগঙ্গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে যে পুলিশকে রোখার কোনও উপায় কার্যত ছিল না। যদিও এই দুর্ঘটনার পর বালি পাচারকারীদের কোনও হদিশ এখনও মেলেনি। গ্রেপ্তারও হয়নি কেউ। আপাতত আহতদের সুস্থ করে তোলাই লক্ষ্য। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে বালি পাচারকারীদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা, এমনই খবর পুলিশ সূত্রে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.