সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক ফ্লাইটে এবার দেশে পেতে চলেছে প্রথম মুসলিম মহিলা পাইলটকে৷ এই লাইসেন্স পেতে চলেছেন হায়দরাবাদের সৈয়দা সালভা ফতেমা৷ নিউজিল্যান্ডে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য সরকারি অনুদান হিসাবে আপাতত ১০ লক্ষ টাকা পেয়েছেন ফতেমা৷
২০১৫ সালে মার্চে তেলেঙ্গানার চন্দ্রশেখর রাওয়ের সরকার তাঁকে ৩৫.৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন৷ কিন্তু সেই বছর তেলেঙ্গানা রাজ্য এভিয়েশন অ্যাকাডেমি এই প্রশিক্ষণটির ব্যবস্থা না করতে পারায় দেড় বছর ফতেমাকে অপেক্ষা করতে হয়৷ এ বছর স্থানীয় বিধায়ক আকবরউদ্দিন ওয়েসির তৎপরতায় ফতেমা অনুদানের জন্য বরাদ্দের আংশিক টাকা পান৷
কিন্তু কেন এই অনুদান পেতে তাঁর এত সময় লাগল? সদুত্তর না পাওয়া গেলেও সরকারের পক্ষ থকে জানানো হয়েছে, পুরনো নিয়ম অনুযায়ী অনুদানের টাকা সরাসরি ব্যক্তিকে দেওয়া হত৷ কিন্তু নতুন সিদ্ধান্তে ঠিক করা হয় এই টাকা সরাসরি এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রকেই দেওয়া হবে৷ তাই ফতেমা নির্দিষ্ট কোর্সে ভর্তি হতে সময় নেওয়ায় অনুদানের টাকা আটকে যায়৷ কিন্তু যে মুহূর্তে তিনি ভর্তি হয়ে যান টাকা ওই কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়৷
ফতেমার অবশ্য দাবি, ২০১৫ সালেই তিনি নির্দিষ্ট কোর্সটির টেকনিকাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ কিন্তু সেই বছর তেলেঙ্গানা রাজ্য এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র কোর্সটি পিছিয়ে দেয়৷ তিনি অন্য একটি কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারেন সেখানেও কোর্সটি পিছিয়ে গেছে৷ তারপর তিনি নিউজিল্যান্ডে চেষ্টা করেন৷ সেখানে সুযোগ পেয়ে যান কিন্তু সরকারি অনুদানের টাকা ২০ আগস্টের বদলে ১ সেপ্টেম্বর পৌঁছয়৷ ফলে এই বছর প্রশিক্ষণটি না করতে পারলেও নিউজিল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে আগামী বছর কোর্সটি তিনি করতে পারবেন৷ সরকারও জানিয়েছে ফতেমা অনুশীলনের জন্য ভর্তি হলেই বাকি বরাদ্দ টাকাও পাঠিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ কেন্দ্রে৷
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!