সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসরের (Amritsar) কাছে সীমান্তে বিএসএফ (BSF)-র গুলিতে নিহত এক পাকিস্তানি অনুপ্রবেশকারী (Pakistani Intruder)। গতকাল গভীর রাতে বিএসএফ জওয়ানরা সীমান্তের ঘেরাটোপের কাছে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে অনুমান করেন জওয়ানরা। তাকে থামতে বলা হয়। যদিও সেই কথায় কান দেয়নি সে। এরপরই গুলি চালান জওয়ানরা। ঘটনাস্থলেই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। পুলিশকে অনুপ্রবেশকারীর দেহ হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বাহিনী।
রবিবার রাতে বাকুয়ারপুরের (Baquarpur) আরএস পুরা সেক্টর (RS Pura Sector) সীমান্ত দিয়ে ওই পাকিস্তানের অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে। রাত বারোটা বেজে দশ মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজর করেন। পাক অনুপ্রেবশকারী ক্রমশ সীমান্ত বেড়ার দিকে এগিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এক বিএসএফ আধিকারিক জানান, জওয়ানরা বিষয়টি খেয়াল করতেই তাকে থামতে বলা হয়। যদিও সে কোনও কথায় কান দিচ্ছিল না। এরপরেই তিন রাউন্ড গুলি চালানো হয় ওই অনুপ্রেবশকারীকে লক্ষ্য করে। তাতেই মৃত্যু হয় তার।
[আরও পড়ুন: শিণ্ডে শিবিরে ‘সুপ্রিম স্বস্তি’, বিধায়ক পদ খারিজ নিয়ে নির্দেশিকা শীর্ষ আদালতের]
আজ ভোরে সার্চে অভিযানে নামেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সীমান্ত ঘেরাটোপের খুব কাছ থেকে অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়। যদিও তার সঙ্গে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র জাতীয় কিছু ছিল না বলেই জানিয়েছে বিএসএফ। পরে অনুপ্রবেশকারীর দেহ পুলিশের হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা।
[আরও পড়ুন: সমকামী সম্পর্ক মানতে নারাজ পরিবার, প্রেমিকার টানে লিঙ্গ বদলালেন তরুণী]
ভারতীয় সেনার গোয়েন্দাদের বক্তব্য, সন্ত্রাসবাদী হামলার প্রস্তুতি হিসেবে গুপ্তচর পাঠাতে পারে জঙ্গিরা। এভাবেই আইএসআই (ISI) ভারতীয় ভূখণ্ডে গুপ্তচর পাঠিয়ে থাকে। মনে করা হচ্ছে, অমৃতসর হয়ে জম্মুতে অনুপ্রবেশের পরিকল্পনা থাকতে পারে পাক জঙ্গিদের। টার্গেট হতে পারে অমরনাথ যাত্রা তীর্থযাত্রীরা। তবে সতর্ক রয়েছে বিএসএফ। উল্লেখ্য, গত মাসে পাকিস্তান থেকে ভারতের সীমান্তে ঢুকে পড়া একটি ড্রোনকে গুলি করে নামায় কাশ্মীর পুলিশ। ওই ড্রোনটিতে সাতটি ম্যাগনেটিক বোমা পাওয়া গিয়েছিল। সাতটি গ্রেনেড লঞ্চারও ছিল ড্রোনে। হিরানগর সেক্টরের হরিয়াচক এলাকায় ঘটনাটি ঘটেছিল।
সর্বশেষ খবর
-
গিয়েছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে, জাপানে রহস্যমৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়ার
-
‘ঝুট কি গুঞ্জ’ ছড়ানো রাহুলকে তোপ! জিডিপির আশাতীত সাফল্যে ভিডিও বার্তা মোদির
-
সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পানাগড়ে, আগুনে পুড়ে ছাই শোরুমের সমস্ত স্কুটি
-
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাস পেরনোর আগেই তাল কাটল র্যাপার বাদশার দাম্পত্যে
-
‘অনেক যুদ্ধ, অনেক ক্ষত’, বিদায়বার্তায় মেসির সঙ্গী ‘ব্রিন্দিস’, গানেই লড়াইয়ের কাহিনি শোনালেন লিও