সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের শিশুকন্য়াকে মসজিদের ভিতরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কর্নাটকের এক মুসলিম ধর্মগুরু। ২০২৩ সালের অক্টোবর মাসে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে রাজ্যের বেলাগাভি জেলার একটি মসজিদে! সম্প্রতি সমাজমাধ্যমে কুকীর্তির ভিডিও ভাইরাল হয়, এরপরই সক্রিয় হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মহালিঙ্গপুরের বাসিন্দা তুফাইল আহমেদ দাদাফির। সম্প্রতি সমাজমাধ্যমে শিশুকন্যা নির্যাতনের ভিডিও’ ও তথ্য প্রকাশ করেন এক সমাজকর্মী। এরপরই তদন্তে নেমে অপরাধস্থল এবং অপরাধীকে চিহ্নিত করে পুলিশ। মসজিদের ভিতরের ভিডিও সামনে এলেও ভয়ে এবং শিশুটির ভবিষ্যতের কথা ভেবে থানায় অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকরা।
সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ নির্যাতিতার বাবার সঙ্গে যোগাযোগ করে। তাঁকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। যদিও তিনি পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করেন। জানান, এই মামলার সঙ্গে জড়াতে চান না। যদিও বেলাগাভি জেলা শিশু সুরক্ষা কমিশন বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। নির্যাতিতার হয়ে মামলা করেছে ওই সংস্থা। এরপরই অভিযুক্ত ধর্মগুরু তুফাইল আহমেদ দাদাফিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?