সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না৷ কারণ দেশের জাতীয় সঙ্গীত ইসলাম বিরোধী! স্বাধীনতা দিবসের ৬৯ বছর পূর্তির দু’দিন আগে রাজস্থানের একটি গ্রামের স্কুলের ছাত্রদের এমনই নিদান দেওয়া হয়েছে৷ শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা৷
রাজস্থানের বারমের জেলার মৌলানা ভালি মহম্মদ রেগিস্তান স্কুলে ছুটির পর ইসলাম ধর্মগ্রন্থ কোরান শিক্ষা দেওয়ার জন্য একটি বিশেষ ক্লাস নেওয়া হয়৷ স্কুলের ছাত্র সংখ্যা ২৫০৷ যার মধ্যে ৩০ জন ছাত্র হিন্দু পরিবারের৷ সেই হিন্দু ছাত্রদেরও জোর করে কোরান পড়ানো হয়৷ সেখানকার শিক্ষকের বক্তব্য, জাতীয় সঙ্গীতে ‘ভারত ভাগ্য বিধাতা’ কথাটির উল্লেখ রয়েছে৷ যা ইসলাম মতবাদের বিরোধী৷ সেই কারণে স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ করা হয় ছাত্রদের৷ যদিও স্কুল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে৷

গোটা ঘটনার খবর পেয়ে স্কুলে একটি পর্যবেক্ষক দল পাঠানোর ব্যবস্থা করেন জেলাশাসক সুধীর কুমার শর্মা৷ স্কুলে গিয়ে দলের আধিকারিকরা দেখেন, ছাত্ররা স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে৷ তাদের সঙ্গে কথা বলে জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দেন তাঁরা৷ স্কুলের প্রধান শিক্ষক বলেন, “বিশেষ আধিকারিকদের দলকে আমরা স্কুলের গতবছর স্বাধীনতা দিবস উদযাপনের ছবিও দিয়ে দিয়েছি৷ তাতেই প্রমাণ হবে, স্কুলের বিরুদ্ধে আনা এধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন৷”
এর আগে উত্তর প্রদেশের এলাহাবাদের একটি স্কুলে একই ঘটনার কথা সংবাদে উঠে এসেছিল৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক