সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী৷ দিনকয়েক ধরে অবিরাম বৃষ্টিতে প্রায় অধিকাংশ জায়গাই জলমগ্ন৷ সমস্যায় পড়েছেন আমজনতা৷ বেঁচে থাকা প্রায় কঠিন হয়ে পড়েছে পথকুকুরদেরও৷ গত বুধবার মুম্বইয়ের ওরলিতে প্রবল বৃষ্টি হচ্ছিল৷ বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটি বহুতলে পার্কিংয়ের জায়গায় লুকিয়ে বসেছিল একটি সারমেয়৷ তবে নিরাপত্তারক্ষীর নজর এড়াতে পারেনি সে৷ বৃষ্টি থামা পর্যন্ত কুকুরটিকে আবাসনের ভিতরে রাখতে চাননি নিরাপত্তারক্ষী৷
[আরও পড়ুন: লখনউয়ের মসজিদে জেহাদের পাঠ, জমি-বাড়ি বেঁচে অস্ত্র কেনার ডাক মুসলিমদের]
দু-একবার সারমেয়কে বাইরে বেরিয়ে যাওয়ার কথা বলেন নিরাপত্তারক্ষী৷ কিন্তু বৃষ্টিতে ভিজতে এক্কেবারেই রাজি ছিল না কুকুরটি৷ তাই সে আবাসন থেকে বেরোতে চায়নি৷ এরপর লাঠি হাতে কুকুরটির দিকে তেড়ে আসে নিরাপত্তারক্ষী৷ বেধড়ক মারধর করা হয় তাকে৷ মারধরের জেরে সারমেয়টির মাথা এবং পেটে আঘাত লাগে৷ চোট নিয়ে রাস্তায় পড়ে ছিল সারমেয়টি৷ পথচলতিরাই ওই আহত কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই আপাতত ভরতি রয়েছে সারমেয়টি৷ চিকিৎসকরা জানিয়েছেন, মারধরের জেরে কোমায় আচ্ছন্ন সে৷ চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া৷
মুম্বইয়ের পশুপ্রেমী সংগঠনের তরফে এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশসূত্রে খবর, ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও মিলেছে মারধরের প্রমাণ৷ ওই নিরাপত্তারক্ষী ঘটনার পর থেকে বেপাত্তা৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে আপত্তি, মুসলিম কিশোরকে পুড়িয়ে খুনের চেষ্টা ৪ যুবকের]
এদিকে, এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন বলি তারকারা৷ সারমেয়টিকে মারধরের প্রতিবাদে ইনস্টাগ্রামে সুর চড়িয়েছেন অনুষ্কা শর্মা৷ তিনি লেখেন, ‘‘অমানবিকতা প্রায় অসহ্য হয়ে উঠেছে৷ প্রতিবাদে গর্জে ওঠার এটাই আসল সময়৷’’
অনুষ্কার সুরে সুর মিলিয়েছেন সোনম কাপুর৷ সোশ্যাল মিডিয়ায় জখম কুকুরের পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী