সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঘাত যিনি দিয়েছিলেন, তিনিই লাগিয়েছেন মলম৷ যাঁর ছোড়া গুলি এসে লেগেছিল পেটে, তিনিই সেই গুলি বার করে প্রাণ বাঁচালেন সোমরুর৷ সোমরু৷ বস্তারের দোর্দন্ডপ্রতাপ মাও নেতা৷ যার মাথার উপর এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ তবে বিনা টাকাতেই আইপিএস অফিসার অভিষেক পল্লবের কাছে মাথা নত করেছে সোমরু৷ কারণ তিনিই তাঁর জীবনদাতা৷
[সেবির কোপে রিলায়েন্স, আগাম লেনদেনে এক বছরের নিষেধাজ্ঞা]
ঘটনার সূত্রপাত মার্চ মাসের ১৮ তারিখ৷ মাও-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঁচ মাওবাদী ও দুই পুলিশ কর্মীর৷ অভিষেক পল্লবেরই ছোড়া গুলি লাগে সোমরুর পেটে৷ আহত মাও নেতাকে দেখে চোখ ফেরাতে পারেননি ডাক্তারি পেশা ছেড়ে থেকে আইপিএস হওয়া অভিষেক পল্লব৷ নিজের উদ্যোগে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করান হাসপাতালে৷ তারপর নিজেই অস্ত্রোপচার করে বের করেন গুলি৷
বস্তারের মতো জেলায় মাওবাদী হামলা লেগেই থাকে৷ পুলিশও যোগ্য উত্তর দেয়৷ কিন্তু এই যুদ্ধের এই পরিস্থিতিতে মানবিকতাকে মূল্য দেওয়ার জন্য কম ঝক্কি পোহাতে হয়নি দান্তেওয়াড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে৷ হামলায় মৃত্যু হয়েছিল দুই পুলিশকর্মীরও৷ ফলে ক্ষুদ্ধ সহকর্মীর অনেকেই তাঁকে এক মাওবাদীকে বাঁচাতে বারণ করেছিলেন৷ কিন্তু ডাক্তারি পেশা ছাড়লেও নিজের মনুষত্বকে ছাড়তে পারেননি পল্লব৷ রক্তাক্ত সোমরুকে কাতরাতে দেখে তাই নিজেকে আটকে রাখতে পারেননি৷
[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]
মূল্য কী পেয়েছেন? হারাতে পেরেছেন শত্রুতাকে৷ হাসপাতালের বেডে বসে সোমরু মুখে শুধু একটাই কথা, “সাহেব আমার প্রাণ বাঁচিয়েছেন”৷ প্রথমে কেউ কেউ সমালোচনা করলেও এখন সকলেই বাহবা দিচ্ছে আইপিএস অফিসারকে৷ পল্লবের এই কীর্তি অনেক বিপথে যাওয়া মানুষের চোখ খুলে দেবে বলেই বিশ্বাস পুলিশকর্তাদের৷
[যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা