Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬

ছিঃ! এলফিনস্টোন স্টেশনে শ্লীলতাহানির হাত থেকে রেহাই পাননি মৃত্যুমুখীও

ফুটব্রিজে দুর্ঘটনায় বম্বে হাই কোর্টে মামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৪:৫৪

options
link
ছিঃ! এলফিনস্টোন স্টেশনে শ্লীলতাহানির হাত থেকে রেহাই পাননি মৃত্যুমুখীও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরার মধ্যেই এলফিনস্টোন স্টেশনের ভয়াবহ দুর্ঘটনা। এখনও মুম্বইয়ের বাসিন্দাদের মনে সেই দুঃস্বপ্ন মন থেকে যায়নি। কিন্তু এর মধ্যেই সামনে এসেছে একটি নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য ঘটনা। ঘটনার দিন যাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তাঁদের মধ্যেই বেশ কয়েকজন মহিলাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে। চুরি করা হয়েছে দামি অলঙ্কার। ঘটনার পর থেকেই ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও থেকে সামনে এসেছে সেই তথ্য। আর এরপরই জঘন্য এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন অনেকে। মুম্বই-সহ গোটা দেশের মানুষ কড়া সমালোচনা করেছেন এই ঘটনার। জানিয়েছেন তীব্র প্রতিবাদ।

[দেশপ্রেম শেখাবেন না, বিজেপিকে তীব্র আক্রমণ উদ্ধব ঠাকরের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃত্যুর মুখে কেউ দাঁড়িয়ে রয়েছেন। এই অবস্থায় তাঁকে সাহায্য করাটাই মানুষ হিসেবে কর্তব্য। কিন্তু ভিডিওটিতে দেখা যায়, ঘটনায় আহত এক মহিলাকে শ্লীলতাহানি করছে উদ্ধারকার্যের সময় সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবক। জয়শ্রী কানাডে নামে এক যাত্রী ওই সময় ঘটনার দিন প্যারেল স্টেশনে ছিলেন। তিনি জানান, ‘অনেকেই ঘটনার পর আহতদের কাছ থেকে টাকা এবং মহিলাদের কাছ থেকে গয়না চুরি করেছে। মহিলাকে শ্লীলতাহানির ঘটনা খুবই নিন্দনীয়। একজন মৃত্যুর সঙ্গে লড়ছে, ওই অবস্থায় এধরনের নোংরা কাজ করার কথা মাথায় আসে কী করে? দোষীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’

[শচীনের কথা শুনলে এড়ানো যেত এলফিনস্টোনের দুর্ঘটনা!]

সন্দেশ বাহাদুর নামে এলফিনস্টোন রোডের এক বাসিন্দা বলেন, ‘শ্লীলতাহানির ভিডিওটি খুবই ঘৃণ্য। সেটি না দেখেই যে কেউ দোষীদের শাস্তির দাবি তুলবেন। আমরা সাহায্যের জন্য দৌড়ে গিয়েছিলাম। মহিলারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ব্রিজের উপর ভিড় বেশি থাকায় আমরা অনেককেই বাঁচাতে পারিনি।’ ভান্দুপের বাসিন্দা অঞ্জলি ভাদুরিয়া বলেন, ‘দশেরা উপলক্ষে অনেক মহিলা শাড়ি পরেছিলেন। তাঁদের যখন উদ্ধার করা হয়, দেখা যায় অনেকের শাড়ি ছিঁড়ে গিয়েছে।’ শুধু সাধারণ মানুষ নন, ভিডিওটি ইতিমধ্যে পৌঁছেছে প্রশাসনের কর্তাব্যক্তিদের হাতেও। মুম্বই জিআরপি-র কমিশনার নিকেত কৌশিক বলেন, ‘নিয়মমাফিক এই ঘটনাটি মুম্বই পুলিশের তদন্ত করার কথা। কিন্তু আমরাও পৃথকভাবে শুরু করব।’

এদিকে, ওই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এসবের মাঝেই চলে গিয়েছে আরও একটি প্রাণ। শনিবারই ২২ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, শনিবার সকালে সতেন্দ্রকুমার কানোজিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, এখনও কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রশাসনের শঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একইদিনে এলফিনস্টোন স্টেশনে ফুটব্রিজে দুর্ঘটনায় রেল আধিকারিক বিরুদ্ধে গাফিলতি ও অনিচ্ছাকৃত খু্‌নের অভিযোগ দায়ের করা হল বম্বে হাই কোর্টে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.