সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিরা। এরপরই ‘আরশোলা’দের ধরনা তুলে নেওয়ার আর্জি জানাল নরেন্দ্র মোদির সরকার।
দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে সংসদ অভিযানে নামে ককরোচ জনতা পার্টি। ১৬৩ ধারা উপেক্ষা করে ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এই আবহে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং সিজেপি নেতা আশুতোষ রঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন নাড্ডা। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিক্ষোভকারীদের অনুরোধে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা ৫০মিনিট নাগাদ এই বৈঠকটি হয়। আন্দোলনকারীরা একটি পিটিশনও জমা দিয়েছে।’
আরও পড়ুন:
নাড্ডা বলেন, “আমি সকল আন্দোলনকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করার আহ্বান জানাচ্ছি। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাতে তাঁরা যেন প্রশাসনের সঙ্গে সহযোগীতা করে। দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখতে, সংযম প্রদর্শন করতে এবং শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, গুজব বা ভুল তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক থাকার জন্যও আহ্বান জানিয়েছে তারা।”
🚨#ImportantAnnouncement: @AshutoshRanka and I have been at J.P. Nadda’s residence since 12 noon. The demands have been conveyed, including immediate resignation/sacking of Dharmendra Pradhan.
The Minister assured us he will discuss this at the appropriate level. However, no… pic.twitter.com/vzLluczbkV
— Saurav Das (@SauravDassss) July 20, 2026
উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি যে তিন দফা দাবি জানিয়েছে সেগুলি হল সোনমের অবিলম্বে ‘মুক্তি’, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মঘাতী হওয়া সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!