সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন আম আদমি পার্টির সদস্যরা৷ সম্প্রতি আপ বিধায়ক অমৃতা সিংও হুমকির মুখে পড়লেন৷ তাঁর দাবি, তাঁকে ফোন করে অশ্লীল হুমকি দিচ্ছে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ গোটা ঘটনায় সন্ত্রস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রোহতাস নগরের বিধায়ক৷ গত ১৯ সেপ্টেম্বর তিনি উত্তর-পূর্ব দিল্লি থানায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান৷ অভিযোগে তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি অচেনা নম্বর থেকে কিছু ফোন পাচ্ছেন৷ এই ফোনগুলির মাধ্যমে তাঁকে কুরুচিকর কথা বলা হচ্ছে৷ সেই সঙ্গে দেওয়া হচ্ছে হুমকিও৷
পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “যে ফোনগুলি বিধায়ক পেয়েছিলেন, সেগুলি ইন্টারনেট থেকে করা হয়েছে৷ তাই নম্বর খুঁজে পেতে এবং দোষীর খোঁজ করতে প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা দেখা দিয়েছে৷” পাশাপাশি বিধায়ক নিজের ফোনের যাবতীয় ডিটেল দিয়ে পুলিশকে সাহায্য করছেন বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন