Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, সোমেই হবে শুনানি

এর আগে অমিত শাহকে 'অপমানজনক' মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৩:৩৯

options
link
বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, সোমেই হবে শুনানি zoom
ফাইল ছবি।
Advertisement

চোখে চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশে যাওয়ার। আর সেই অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এসএসকেএমে চোখ দেখানোর কথা জানায় আদালত। এমনকী এই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে সোমবার এই মামলার শুনানি হতে পারে।

অমিত শাহ সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

সুপ্রিম কোর্টে আবেদনে ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, হাই কোর্টের নির্দেশ মেনে সবরকমভাবে তদন্তে সহযোগিতা করছেন তিনি। ডিজে মামলায় ইতিমধ্যে কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু এরপরেও হাই কোর্ট চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার শুনানিতে আদালত কী জানায়, সেদিকেই নজর সবার। উল্লেখ্য, এর আগে অমিত শাহ সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, দেওয়া হয় রক্ষাকবচও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে গত ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। যদিও এক্ষেত্রে আদালতের প্রশ্ন ছিল, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়।

আইনজীবীদের বিচারপতি জানিয়েছিলেন, আদালত কখনওই চায় না আবেদনকারীর চিকিৎসায় কোনও সমস্যা হোক। তাই পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা। এরমধ্যেই এবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.