সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর কাছে নিজের মনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মিশন চন্দ্রযান তাঁকে আরও ‘বিশ্বাসী ও নির্ভীক’ করে তুলেছে বলে জানান প্রধানমন্ত্রী৷
[আরও পড়ুন: বোমায় বিধ্বস্ত বাড়ি, টি-শার্ট খামচে ৭ মাসের বোনকে বাঁচানোর লড়াই খুদের]
রবিবার, দেশবাসীর কাছে বক্তব্য রেখে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি বলেন, “আমাদের বিজ্ঞানীরা যেভাবে রেকর্ড সময়ে যান্ত্রিক ত্রুটি সরিয়ে তুলে চন্দ্রযানের সফল উৎক্ষেপণ করেছেন তা প্রশংসনীয়৷ এই অভিযান গোটা বিশ্ব দেখেছে৷ এনিয়ে আমরা গর্বিত৷” তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন উৎক্ষেপণ সম্ভব না হলেও, মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ বরং দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ শুধু তাই নয়, উৎক্ষেপণের দিন পিছিয়ে গেলেও, চাঁদে অবতরণের দিন একই রাখতে পেরেছেন বিজ্ঞানীরা৷ এর থেকে তিনি নিজেও শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন মোদি৷
শুধু চন্দ্রযান নয়, মন কি বাতে জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিরও প্রচার করা জরুরি বলে মত দেন তিনি৷ সচেতনতামূলক প্রচারের ফল মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে মেঘালয়ের উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে মেঘালয় জল নীতি তৈরি করেছে৷ নমো জানান যে, হরিয়ানা সরকারও বিকল্প চাষে উৎসাহ দিচ্ছে৷
Speaking on a wide range of issues in today’s #MannKiBaat. Tune in. https://t.co/4lsQerOm0N
— Narendra Modi (@narendramodi) July 28, 2019
[আরও পড়ুন: মাদ্রাসায় পাশবিক লালসার শিকার ৪ ছাত্রী, গ্রেপ্তার প্রতিষ্ঠাতা ‘বড় হুজুর’]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার