সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতার অভিযোগে ফের কলেজে ঢুকে হামলার অভিযোগ এবিভিপি-র সদস্যদের বিরুদ্ধে৷ এদিন আলিগড়ের ধরম সমাজ ডিগ্রি কলেজের একটি বিতর্কসভায় অংশ নিতে গিয়েছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফয়জুল হাসান৷
অভিযোগ, ওই অনুষ্ঠানে হাসানকে ‘দেশদ্রোহী’ বলে ক্ষোভে ফেটে পড়েন এবিভিপি-র সদস্যরা৷ হাসানকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ অনুষ্ঠানটির আয়োজক ও এবিভিপি-র সদস্যদের মধ্যে হাতাহাতি লেগে যায় বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷
[‘হিন্দুদের করের টাকায় মুসলিমদের ভরতুকি দেওয়া বন্ধ হোক’]
সূত্রের খবর, গতবছর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমারের পক্ষে সওয়াল করার জন্যই হাসানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল এবিভিপি৷ এবিভিপি নেতা অমিত গোস্বামী বলেন, “ওর মতো দেশদ্রোহীকে নিজের কথা বলার জন্য কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়৷”
এবিভিপি সদস্যদের হাতে নিগৃহীত আরেক অতিথি প্রশান্ত ভূষণ হামলাকারীদের তীব্র সমালোচনা করে বলেন, “কেন্দ্রের সরকার শুধু দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে না, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তাঁদের কন্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে৷” গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার বিজেপির কোনও ছাত্র-যুব সংগঠনের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠল৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর