মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় (Visakhapatnam Steel Plant Accident)। ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে মৃত্যু হল ৮ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও বহু শ্রমিক। অসাবধানতাবশত ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছে সোমবার রাতে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে
জানা যাচ্ছে, সোমবার রাতে কাজ চলাকালীন ক্রেনের মাধ্যমে গলিত লোহার বড় একটি বালতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও বহু শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারখানার আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা লঙ্ঘনের কারণে এই দুর্ঘটনা, তা দেখা হচ্ছে।
আরও পড়ুন:
কাজ চলাকালীন ক্রেনের মাধ্যমে গলিত লোহার বড় একটি বালতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বিশাখাপত্তনমের জেলাশাসক ও পুলিশ প্রধানকে ফোন করে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশাল মিডিয়ায় মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও
-
বৈভবকে জড়িয়ে সমালোচনার জবাব দিলেন সঞ্জু, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের
-
কালো টাকা সাদা করতে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আড়াইশো কোটির লেনদেন! ধৃত ব্যাঙ্ক ম্যানেজার-সহ ২
-
‘বাংলা বরবাদ হয়ে গিয়েছে, কাশ্মীরের সঙ্গে কমপিটিশন করছে’, কেন বললেন মুখ্যমন্ত্রী?