সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে গুরুতর জখম হল পাঁচ কিশোর। এদের মধ্যে তিনজন রাওতির সরকারি হাসপাতালে ভর্তি। নির্মম এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলম জেলার নরসিংহপাড়া গ্রামে। জখমদের প্রত্যেকেরই বয়স ৮-১১ বছরের মধ্যে।
কড়া পাহাড়ায় আজ শুরু মাধ্যমিক
পুলিশ সূত্রে খবর, ছগনলাল বারিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ছেলের মোবাইল চুরি যায়। সেই ঘটনায় সন্দেহের আঙুল ওঠে ওই পাঁচ কিশোরের দিকে। এরপরই ওই ব্যক্তি পাঁচ সন্দেহভাজন কিশোরকে গরম তেলে হাত ডুবিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার নিদান দেন। কারণ, এখানকার মানুষ বিশ্বাস করেন, যদি কেউ দোষ না করে থাকে, তবে ফুটন্ত তেলে হাত ডোবালেও হাত পুড়বে না। সেই কুসংস্কারেরই শিকার ওই পাঁচ কিশোরও।
রাওতির পুলিশ আধিকারিক রামসিং রাঠৌর জানিয়েছেন, নিছক সন্দেহের বশে ছগন এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্কুল ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড বাগুইআটি থানার এসআই
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!