সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়৷ বুধবার নয়াদিল্লির সদর দপ্তরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়৷
[ইউটিউব থেকে উধাও ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী হিসাবে মানুষের জন্য কাজ করার তাগিদেই বিজেপিতে যোগদান করেছেন বলে জানান মৌসুমী চট্টোপাধ্যায়৷ বুধবার যোগদানের পর তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে আমি মুগ্ধ৷ আমি মানুষের জন্য কাজ করতে চাই৷ তাই বিজেপিতে যোগদান করেছি৷’’ বলিউড ও টলিউডে সমান ভাবে জনপ্রিয় মৌসুমী চট্টোপাধ্যায়৷ তাঁর বিজেপিতে যোগদান করা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা জারি ছিল রাজনৈতিক মহলে৷
[গরুদের রক্ষায় বড় পদক্ষেপ, এবার দিতে হবে গো-কল্যাণ সেস]
সূত্রের খবর, তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এরাজ্যের বিজেপি নেতা মুকুল রায়৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর, পদ্ম শিবিরের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে মৌসুমী চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোনও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন৷ অভিনেত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে তৎপর বিজেপি নেতারা৷ ২০০৪-তে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। কিন্তু সিপিএম নেতা মহম্মদ সেলিমের কাছে পরাজিত হন তিনি৷ এরপর রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাঁকে৷ প্রায় দেড় দশক পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি৷ যোগ দিলেন বিজেপিতে৷
Delhi: Veteran actor Moushumi Chatterjee joins BJP in presence of party National General Secretary Kailash Vijayvargiya pic.twitter.com/trLlJXuFPX
— ANI (@ANI) January 2, 2019
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ বিতর্কে শাসক-বিরোধী দাবার চাল, সর্বক্ষণ জল মাপা যে জন্য
-
বিজেপির সাড়ে ৭ লাখের জন্যই গোমাংস কাণ্ড? বিতর্কের মাঝে সুকান্ত-অনন্যার দাবি, ‘বাড়ি-গাড়ি-বিয়ে…’
-
পাঞ্জাবের কাছে হেরে গ্রুপ শীর্ষে থাকা হল না ইস্টবেঙ্গলের, শিল্ড সেমিফাইনালে কি ডার্বি?
-
নিরঞ্জনের পর আজও ওঠে ঝড়, মন্দির লন্ডভন্ড করেন স্বয়ং দেবী! জামবনের সুদিন ফেরে শ্যামারূপার কৃপায়
-
নির্দেশ ছাড়াই করে দেবে জটিল কাজ! ওপেনএআই নিয়ে এল নতুন এজেন্ট ‘ডটস’