সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লার ব্যবহারে লাগাম টেনে অপ্রচলিত শক্তিতে স্বনির্ভর হওয়ার ব্যাপারে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্বপ্নেরই বাস্তব রূপ তৈরি হচ্ছে দক্ষিণ তামিলনাড়ুতে৷ বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে চলেছে ভারত৷
প্রায় ৮৫০০ শ্রমিক বিগত ছমাস ধরে দিনরাত কাজ করে চলেছেন৷ ১০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই সোলার প্লান্ট৷ সৌজন্যে আদানি গ্রুপ৷ সংস্থার দাবি, কোনও একটা এলাকায় এতবড় সোলার প্লান্ট বিশ্বে আর কোথাও নেই৷
জানেন কি, এঁর হাতেই লেখা হয়েছিল ভারতীয় সংবিধান?
এখনও দেশে বিদ্যুৎশক্তির প্রধান উৎস কয়লাই৷ পরিবেশগত কারণেই কয়লা বা খনিজ জ্বালানির ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ প্যারিস জলবায়ু সম্মেলনের পর এ ব্যাপারে নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রাও স্থির করেছে মোদি সরকার৷ ২০৩০ সালের মধ্যে দেশের ৪০ শতাংশ বিদ্যুৎ যাতে খনিজ জ্বালানি নির্ভর না হয়, তার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সে কারণেই এই সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবনা৷ এ ব্যাপারে গোড়া থেকেই উদ্যোগী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে, মোদি সরকারের পরিকল্পনা বরাবরই এ বিষয়ে স্বচ্ছ৷ বড় প্রকল্পের মাধ্যমেই লক্ষ্যপূরণের চেষ্টা করা হচ্ছে৷
চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে
অপ্রচলিত শক্তিতে ভারতকে স্বনির্ভর করতে সৌরশক্তির উপরই জোর দেওয়া হয়েছে৷ অর্থনীতিতে ভারত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে৷ কিন্তু এখনও দেশের অনেক প্রান্তেই বিদ্যুৎ পৌঁছায়নি৷ যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর বিদ্যুতের চাহিদার মধ্যে এখনও অনেকটা ফারাক রয়ে গিয়েছে৷ তা পূরণ করতে গেলে অপ্রচলিত শক্তির উপরই জোর দিতে হবে৷ সে কারণেই সরকারের এই পদক্ষেপ৷ সৌর প্রকল্পে বিনিয়োগের জন্য তাই সরকারি তরফে কিছু ছাড়েরও ঘোষণা করা হয়েছিল৷ প্রধানমন্ত্রীর সেই উদ্যোগেই শামিল হয়েছে আদানি গ্রুপ৷ তার ফলেই বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে চলেছে ভারত৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট