সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশভাগ৷ শব্দটা শুনলেই মনের মধ্যে ভিড় করে একরাশ যন্ত্রণার স্মৃতি৷ ভিটেমাটি ফেলে আসার যন্ত্রণা৷ সেই যন্ত্রণা সঙ্গে নিয়ে সাতচল্লিশের দেশভাগে ভারতে এসেছিলেন কৃষ্ণ খান্না৷ তারপরে সময়ের স্রোতে ঠাই হয়েছে মিরাটের মাটিতে৷ পরিবার নিয়ে সুখেই ছিলেন৷ শুধু একটাই ইচ্ছে মনের মধ্যে রয়ে গিয়েছিল৷ একবার ছোটবেলার স্মৃতিগুলোকে ফিরে দেখা৷ যার বর্তমান ঠিকানা এখন পাকিস্তানের উধোকে৷
গত দশ বছর ধরে সেই চেষ্টাই করছিলেন কৃষ্ণবাবু৷ কিন্তু, চিড়ে ভেজেনি৷ পাক বিদেশমন্ত্রকের অজুহাত, কোনও স্থানীয় পৃষ্ঠপোষকের সম্মতিপত্র না পেলে অনুমতি দেওয়া যাবে না৷ আশাহত হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি কৃষ্ণ খান্না৷ সুফল মিলল ১০ বছর বাদে৷ অবশেষে পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র পেলেন ৯১ বছরের ভারতীয়৷ সঙ্গে পরিবারের তিন জনকে নিয়ে যাওয়ার অনুমতি৷ এতদিন বাদে নিজের ভিটেমাটি দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা কৃষ্ণবাবু৷ স্মৃতির দিনগুলো ফিরে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি৷ নস্টালজিয়ার এই সফরে তাঁর সঙ্গী হবেন ৮০ বছরের ভাই জগদীশ ও পরিবারের এক সদস্য৷
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?
-
দার্জিলিঙের হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ছবি