সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত পুণে (Pune)। এইসঙ্গে মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বই এবং কোলাপুর শহরও জলের তলায়। গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে পুণেতে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে নাগাড়ে বৃষ্টি চলছে মুম্বইতে। দ্বিতীয় সর্বাধিক বৃষ্টিপাতের জুলাই দেখছে বাণিজ্যনগরী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে এখনও পর্যন্ত ১৫০ সিএম বৃষ্টি হয়েছে।
দুর্যোগের জেরে পুণেতে সাধারণ জনজীবন বিপর্যস্ত। সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন। পুণে সংলগ্ন মুথা নদীর জলস্তর বিপজ্জনক পর্যায় পৌঁছেছে। নদীর উপর বাবা ভিডে সেতু পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে জল ঢুকেছে বহু স্কুল ভবনে। বেশ কিছু আবাসনের ভিতরেও জল ঢুকে গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে তিন জনের মৃত্যু হয়েছে, মুথা নদীর ধারে তাঁরা খাবারের দোকান চালাতেন। নদীতে জল বাড়ছে দেখে তাঁরা দোকানের জিনিসপত্র অন্যত্র সরাচ্ছিলেন। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের।
Baner, mula river flood like situation.#PuneRains@weatherindia @PMCPune @punekarnews @PuneTimesOnline pic.twitter.com/W5hQkJ146l
— Anurag Ahirrao (@coolmagician) July 25, 2024
[আরও পড়ুন: নিখুঁত তথ্য, চোখা আক্রমণ আর শ্লেষের মিশেল, সুবক্তা অভিষেকের প্রতিষ্ঠা লোকসভায়!]
জলমগ্ন মুম্বই, পুণে এবং থানেতে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। প্লাবিত এলাকার বাসিন্দাদের অন্যত্র সারানো হচ্ছে। অন্ধেরি-সহ বহু জায়গাতেই ভূগর্ভস্থ পথ জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই এবং শহরতলিতে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
[আরও পড়ুন: জমি অধিগ্রহণের জন্য রাজ্যে রেল প্রকল্পে দেরি! মমতাকে চিঠি দিচ্ছেন রেলমন্ত্রী]
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের