সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের বাদল অধিবেশনের সময় বিএসপি নেত্রী মায়াবতীকে পতিতা বলে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন উত্তরপ্রদেশের বিজেপি সহ-সভাপতি দয়াশঙ্কর সিং৷ আর সেই অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ শুধু তাই নয়, বিএসপি’র তরফে অভিযোগ দায়ের করা হলে দয়াশঙ্করকে গ্রেফতার পর্যন্ত করা হয়৷ কিন্তু এরপরও যেন হুঁশ ফেরেনি প্রাক্তন এই বিজেপি নেতার৷ এতকিছুর পরও আবার মায়াবতীর বিরুদ্ধে কটূমন্তব্য করার অভিযোগ উঠল দয়াশঙ্করের বিরুদ্ধে৷
জানা গিয়েছে, এবার মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন দয়াশঙ্কর৷ তিনি নাকি বলেছেন, ‘মায়াবতী হল সেই লোভী কুকুরের মতো যে রাস্তায় যে কোনও গাড়ি দেখলেই ধাওয়া করে৷ কিন্তু গাড়ি থামলেই উল্টো দিকে পালায়৷’
এর আগেও রাজনৈতিক বিরোধিতার কারণে মায়াবতীর সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন দয়াশঙ্কর৷ তিনি বলেছিলেন, “কাঁসিরাম যে স্বপ্ন দেখেছিলেন মায়াবতী তা ধূলিসাৎ করে দিয়েছেন৷ এমনকী তিনি যেভাবে টাকার বিনিময়ে টিকিট বন্টন করছেন, পতিতারাও তা করে না৷ সকালে কেউ এক কোটি টাকা দিলে তিনি তাকে টিকিট দিয়ে দেন৷ কিন্তু রাতে যদি আবার কেউ তিন কোটি টাকা দিতে চান তাহলে মায়াবতী আগের জনের টিকিট বাতিল করে নতুন জনকেই টিকিট দিয়ে দেন৷ পতিতারাও নিজেদের খরিদ্দারের প্রতি আনুগত্য দেখান, তিনি তাঁদের চেয়েও খারাপ৷”
দয়াশঙ্করের এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদ৷ পাশাপাশি, দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছিল তাঁকে৷ কিন্তু তারপরও নিজের এমন বক্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতাপ ছিল না তাঁর৷
যদিও সাম্প্রতিক সময়ে মায়াবতীকে ‘লোভী কুকুর’ বলার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন দয়াশঙ্কর৷
সর্বশেষ খবর
-
‘আমায় নিষিদ্ধ করার জন্য ধন্যবাদ’, বলিউডে ১০ বছর নিষেধাজ্ঞায় বিস্ফোরক আতিফ আসলাম
-
‘নিছক বন্ধু’ সহকর্মীকে মনে মনে ভালোবেসে ফেলছেন? ৫ লক্ষণ দেখে বুঝে নিন নিজেই
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!
-
কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়! হুলস্থুল ডায়মন্ড হারবারের নুরপুরে