সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার শিরোনামে দিল্লি মেট্রো (Delhi Metro)। বিতর্কিত খোলামেলা পোশাক পরা তরুণী, জনতার ভিড়ের মাঝেই চুম্বন, স্কার্ট পরে ছেলেদের মেট্রোয় ওঠা, যাত্রীদের সঙ্গে বাঁদরের সফরের পর এবার বাদ গেল না ‘পোল ডান্স’ও। মেট্রোর ভিতর দুই তরুণীর ‘পোল ডান্সের’ ভিডিও রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এখানেই প্রশ্ন উঠছে, মেট্রো কর্তৃপক্ষ এমন ভিডিও নিয়ে বারবার সতর্ক করার পরও এমন ঘটনা কেন ঘটছে বারবার? কেন তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ঠিক কী ঘটেছিল? গত বৃহস্পতিবার টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভরা কামরায় থাকা রড ধরে নাচতে শুরু করেছেন দুই তরুণী। শুধু নাচ বললে ভুল হবে। রীতিমতো ‘পোল ডান্স’ করছিলেন তাঁরা। রড ধরে নাচতে নাচতে একজন তরুণী মেট্রোর মেঝেতেই বসে পড়েন। তাঁদের চারপাশে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা রয়েছেন। কিন্তু তাঁদের যেন সেদিকে কোনও ভ্রূক্ষেপই নেই! মুহূর্তে ভাইরাল হয়ে যায় এমন অভিনব ‘পোল ডান্সের’ ভিডিও। ইতিমধ্যেই ভিউ ছাড়িয়েছে ৩ লক্ষ।
After porn, kissing and fighting in Delhi Metro,
The latest is Pole Dancing…..
🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/RpvKJ9jLny— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) July 6, 2023
ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে ওঠে বিতর্ক। নেটিজেনদের নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন। অনেকেই প্রশ্ন তুলেছেন, দিল্লি মেট্রো কি এখন ভিডিও বা রিলস বানানোর নতুন ঠিকানা হয়েছে? দিল্লি মেট্রো কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া। অন্যদিকে আরেক জন মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখেছেন, “আপনারা কি সত্যি এই বিষয়ে কোনও পদক্ষেপ করবেন? কারণ এঁরা শুধু যে অন্যান্য যাত্রীদের বিরক্ত করেন তাই নয়, মেট্রো পরিষেবারও অবমাননা করেন।”
[আরও পড়ুন: বচসার জেরে লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন! গ্রেপ্তার অভিযুক্ত]
উল্লেখ্য, মেট্রোর ভিতরে এমন কাজ করা উচিত নয় বলে বারবার সতর্ক করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তাতে যে খুব একটা লাভ হয়নি তা নিত্যনতুন বিতর্কিত ‘কাণ্ড’ থেকে পরিষ্কার। এবার সেই বিতর্কে নতুন সংযোজন, ‘পোল ডান্স’!
[আরও পড়ুন: ‘আমি তোমাদেরই লোক’! হরিয়ানায় কৃষকদের সঙ্গে জলে ভরা ধানখেতে রাহুল গান্ধী]
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!