Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Israel-Iran War

আমিরশাহীর শেখের পর নেতানিয়াহুকে ফোন মোদির, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার জবাবে আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে ইরান। আগুন জ্বলছে গোটা মধ্যপ্রাচ্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪০

options
link
আমিরশাহীর শেখের পর নেতানিয়াহুকে ফোন মোদির, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি zoom
নেতানিয়াহুকে ফোন মোদির, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি।
Advertisement

আমেরিকা-ইজরায়েলের (Israel) যৌথ হামলার জবাবে আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে ইরান (Iran)। আগুন জ্বলছে গোটা মধ্যপ্রাচ্যে। ভয়াবহ এই পরিস্থিতিতে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে জরুরি বৈঠকের পর প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট ও পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিরশাহীতে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নেতানিয়াহুর কাছে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানান তিনি।

ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। পালটা হামলা চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এই বৈঠকে ইরান-ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষেই প্রথমে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে কথা বলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করার কথাও জানানো হয়েছে ভারতের তরফে।’

ইরানের হামলায় ক্ষতবিক্ষত এই দেশ। তাদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এরপর ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তাঁর সঙ্গে ফোনালাপের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন মোদি। লেখেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করার কথাও জানানো হয়েছে ভারতের তরফে।’

রবি রাতে আরবের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথাও সোশাল মিডিয়ায় শেয়ার করেন প্রধানমন্ত্রী। লেখেন, ‘আমি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট, আমার ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংহতি প্রকাশ করে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.