সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের পিছনে ফেলে চলতি বছরের ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’-এর শিরোপা পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনলাইন পাঠকদের ভোটাভুটির পর মোদিকেই ‘পার্সন অফ দ্য ইয়ার’ বেছে নিয়েছিল টাইম ম্যাগাজিন সংস্থা৷ অনলাইন পোলে বিশ্বের তাবড় নেতৃত্বদের মাত দেওয়ার পর, এবার টাইম ম্যাগাজিনের বিচারেও সেরা একাদশে জায়গা করে নিলেন মোদি৷ ২০১৬ সালের ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ এর বাছাই হিসাবে এই ১১ জনকে বেছে নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে৷
এই ১১ জনের তালিকায় প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন রাশিয়ার রাষ্ট্র প্রধান পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ, মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন প্রমুখরা৷
টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতি রুখতে মোদির দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ভারত-সহ গোটা পৃথিবীতে প্রভাব ফেলেছে৷ মোদির পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নির্বাচনে জয়লাভও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ অন্যদিকে ভুল খবরের প্রভাব থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে দুরে রাখতে ফেসবুক কর্ণধার জুকারবার্গের কড়া সিদ্ধান্তও চলতি বছরেও একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷
প্রসঙ্গত, গত বছর টাইমসের ‘পার্সন অফ দ্য ইয়ার’ হয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা