সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে কর্ণাটকের (Karnataka) কৃষিক্ষেতে ভেঙে পড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গ্যানাইজেশন (DRDO)-এর একটি ড্রোন। পরীক্ষামূলক উড়ানের সময় ইউএভি তাপস (UAV – TAPAS) নামের ওই ড্রোনটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
ড্রোন ভেঙে পড়ার পর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “কর্ণাটকের চিত্রদুর্গা জেলার একটি গ্রামে পরীক্ষামূলক উড়ানের সময় DRDO-র তৈরি একটি ‘তাপস’ নামের ড্রোনটি ভেঙে পড়েছে।” সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ঠিক কোন কারণে ভেঙে পড়ল তাপস, এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রবিাবর ড্রোন ভেঙে পড়ার বিষয়টি প্রথম লক্ষ্য করেন স্থানীয় গ্রামবাসীরা। ছবিতে দেখা গিয়েছে, ড্রোন ভেঙে পড়ায় ভিতরে থাকা যন্ত্রপাতিগুলিও চুরমার হয়ে গিয়েছে।
#WATCH | A Tapas drone being developed by the DRDO crashed today during a trial flight in a village of Chitradurga district, Karnataka. DRDO is briefing the Defence Ministry about the mishap and an inquiry is being carried out into the specific reasons behind the crash: Defence… pic.twitter.com/5YSfJHPxTw
— ANI (@ANI) August 20, 2023
[আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে পরিণতির জন্য তৈরি থাকতে হবে’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের]
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে কর্ণাটকের চিত্রদুর্গা জেলার একটি গ্রামেই ভেঙে পড়েছিল ডিআরডিও-র একটি ড্রোন। ওই ড্রোনটির নাম ছিল ইএভি রুস্তম-২ (UAV Rustom 2)। সেবারও পরীক্ষামূলক উড়ানোর সময়েই ভেঙে পড়েছিল রুস্তম। সেবারও হতাহতের ঘটনা ঘটেনি।বারবার ডিআরডিও-র তৈরি ড্রোন ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠছে।
[আরও পড়ুন: মাসের পর মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! কাঠগড়ায় নারী ও শিশু উন্নয়ন আধিকারিক]
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু