সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ঘটনা কোটার (Kota) না, তবে রাজস্থানেরই (Rajasthan)। ফের উচ্চাকঙ্খার বলি এক পড়ুয়া। এবার ডাক্তারির প্রবেশিকার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এক পড়ুয়া আত্মঘাতী হলেন। হস্টেলের ঘর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।
মৃত পড়ুয়ার নাম কুশল কুমার। রাইসানা গ্রামের বাসিন্দা। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কারাউলি জেলার অ্যালেন কোচিং ইনস্টিটিউট পড়ছিলেন তিনি। অ্যালেনের কোচিং সেন্টার রয়েছে গোটা দেশেই। কারাউলে হস্টেলে কাছেই থাকছিলেন পড়ুয়া। সোমবার পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে হস্টেলের ঘর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া।
[আরও পড়ুন: কুকিশূন্য ইম্ফল উপত্যকা! ‘জাতিহত্যা’র অভিযোগ চিদম্বরমের]
এই পরিস্থিতিতে কোটার কোচিং সেন্টারগুলির কথা মাথায় রেখে বিশেষ আইন আনার কথা ভাবছে রাজস্থান সরকার। পাশাপাশি কোচিং সেন্টারে ভরতি হওয়ার আগেই একটি প্রবেশিকা পরীক্ষার কথাও ভাবা হচ্ছে। ওই পরীক্ষায় পরখ করা হবে, নির্দিষ্ট ছাত্রটি আদৌ পরবর্তী কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি কিনা।
সর্বশেষ খবর
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?