Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Ahmedabad

লোহার পাইপে বাজি ভরে ফাটানোয় বিপত্তি, আহমেদাবাদে বেঘোরে মৃত্যু কিশোরীর

তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:০৮

options
link
লোহার পাইপে বাজি ভরে ফাটানোয় বিপত্তি, আহমেদাবাদে বেঘোরে মৃত্যু কিশোরীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জনের দায়িত্বজ্ঞানহীতা আরেক জনের মৃত্যুর কারণ হল! লোহার পাইপে বাজি ভরে পোড়াচ্ছিলেন এক যুবক এবং তাঁর দুই নাবালক সঙ্গী। বাজি ফাটার পর সেই লোহার রড ছিটকে গিয়ে লাগল কাছেই দাঁড়িয়ে থাকা এক কিশোরীর মাথায়। তাতেই মৃত্যু হল তার। আহমেদাবাদের এই ঘটনায় দুই নাবালক-সহ তিনজকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সাবরমতীর চেনপুর এলাকার। মৃত্যু হয়েছে ১৬ বছরের কিশোরী হেনার। গত ২১ অক্টোবর পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আবাসনের সামনে দীপাবলি উদ্‌যাপন করছিল কিশোরী। একই জায়গা বাজি পোড়াচ্ছিল তিন অভিযুক্ত। জানা গিয়েছে, বিপজ্জনক কায়দায় বাজি পোড়াচ্ছিল তারা। দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে বাজি ফাটানোর চেষ্টা করছিল। সেই বাজি ফাটতেই পাইপটি বিদ্যুতের গতিতে ছিটকে এসে লাগে হেনার মাথায়। তাতে গুরুতর আহত হয় কিশোরী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হেনাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা গিয়েছে, যুবক ও দুই কিশোরের নামে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, দায়িত্বজ্ঞানহীন ভাবে বাজি পোড়ানোর কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.