সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম সবার ক্ষেত্রেই এক, কারও জন্য তা খর্ব করা হবে না৷ ভারতীয় বায়ুসেনার কোনও সদস্যই দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককে এই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷ ধর্মভেদে বায়ুসেনার কঠোর নিয়মের অন্যথা হবে না৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিল৷
#SC says officers of #IndianAirForce can’t grow #beard citing religious reasons.
Advertisement— Press Trust of India (@PTI_News) December 15, 2016
আনসারি আফতাব নামে বায়ুসেনা থেকে নির্বাসিত এক মুসলিম আবেদনকারী দাড়ি রাখার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ তাঁর দাবি ছিল, শিখদের যদি পাগড়ি পরার অধিকার থাকে, তাহলে মুসলিমদেরও সেনাবাহিনীতে দাড়ি রাখার অধিকার দেওয়া হোক৷ ২০০৮ সালে আনসারি আহমেদকে বায়ুসেনা থেকে নির্বাসিত করা হয়৷ পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ ওই বছরও আরও দু’জন একই মর্মে মামলা দায়ের করেন৷
শীর্ষ আদালতকে বায়ুসেনা জানায়, সব মুসলিম ধর্মালম্বীরা দাড়ি রাখেন না৷ দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না৷ দাড়ি রাখাটা তাঁদের শখের ব্যাপার৷ ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে৷ ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জানান, তাঁরা চান না মুসলিমরা কোনও কারণে বঞ্চিত হোক৷ যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়৷ সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল এদিন৷ আদালতের নির্দেশ, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে এনে ফেললে চলবে না৷
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!