সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক চক্রে জড়িয়ে থাকার দায়ে গ্রেফতার হল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার৷ ওই উইং কমান্ডার ছাড়াও ঘটনায় জড়িত আছেন এক গবেষক ও তাঁর স্ত্রী৷ এই দম্পতিকে জেরা করে, জি রাজশেখর রেড্ডি নামের ওই উইং কমান্ডারের কথা জানতে পারে পুলিশ৷
৩০ সেপ্টেম্বর পুলিশ ২২১ কেজি নিষিদ্ধ মাদক আটক করে হায়দরাবাদের মিঞাপুর থেকে৷ প্রাথমিক তদন্তের পর একটি মাদক চক্রের সন্ধান পায় হায়দরাবাদ পুলিশ৷ সেই চক্রের সন্ধান করেই পুলিশ গ্রেফতার করে গবেষক ভেঙ্কট রাও ও তাঁর স্ত্রীকে৷ তাঁদের জেরা করেই আরেক গবেষক রবিশংকর রাওকে আটক করে পুলিশ৷ এমনকি বেঙ্গালুরুতে ভেঙ্কটের ফ্ল্যাট থেকে ১ কোটি ২৩ লক্ষ টাকাও উদ্ধার হয়৷
পুলিশি জেরার মুখে রবিশংকর ও ভেঙ্কট এই মাদক চক্রের কথা স্বীকার করে৷ এবং উইং কমান্ডার রাজশেখর রেড্ডি এই চক্রের প্রধান বলেই তাঁরা অভিযোগ তোলেন৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ এবং শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ওই কম্যান্ডারকে৷
জি রাজশেখর রেড্ডির কাছ থেকে পুলিশ ৭ লক্ষ ৫ হাজার টাকা ও একাধিক মোবাইল উদ্ধার করেছে বলেই জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল