সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এয়ার ইন্ডিয়ার (Air India Express AXB1344) যাত্রীবাহী বিমানটির দু’জন পাইলটেরই মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আগে নিজেদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে গেলেন বায়ুসেনার প্রাক্তন পাইলট ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে এবং ক্যাপ্টেন অখিলেশ কুমার।
Our task would have been much more difficult if the plane had caught fire. I am going to the airport (Kozhikode International Airport in Karipur): Hardeep Singh Puri, Civil Aviation Minister #Kerala https://t.co/4jXb4PAxQI
Advertisement— ANI (@ANI) August 8, 2020
ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে (Deepak Vasant Sathe) একটা সময় কাজ করেছেন ভারতীয় বায়ুসেনার। ২২ বছরের লম্বা কেরিয়ারে বহু সম্মান, বহু পুরস্কার জিতেছেন তিনি। এয়ার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই তাঁকে ভারতীয় বায়ুসেনার (IAF) তরফে ‘শোর্ড অফ অনার’ সম্মানও পেয়েছেন তিনি। ক্যাপ্টেন সাঠে একটা সময় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনের উইং কম্যান্ডার ছিলেন। যেটিকে কিনা সম্প্রতি রাফালে ওড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এ হেন অভিজ্ঞ পাইলটও এই দুর্ঘটনা এড়াতে পারলেন না।
[আরও পড়ুন: অবতরণের সময় কেরলে ভেঙে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত পাইলট-সহ অন্তত ১৫ যাত্রী]
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আসলে শুক্রবার কেরলের আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। কোঝিকোড়ের টেবিলটপ রানওয়েতে অবতরণের আগেও বার দুই অবতরণের চেষ্টা করেছেন পাইলটরা। কিন্তু প্রতিবারই অতিরিক্ত বৃষ্টির জন্য সম্ভব হয়নি। জীবিত যাত্রীরা বলছেন, ক্যাপ্টেন সাঠে তাঁদের অবতরণের আগেই সতর্ক করে দিয়েছিলেন, ‘আবহাওয়া অত্যন্ত খারাপ, দুর্ঘটনা ঘটতে পারে। সকলে সাবধান হয়ে যান।’ রানওয়েতে নামার পর চাকা পিছলে যাচ্ছে বুঝতে পেরে তিনি বিমানের ইঞ্জিন বন্ধ করে দেন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। নাহলে হয়তো আরও ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। এমনিতেও ২০১০ সালের পর গত দশ বছরে বছরে ভারতের মাটিতে এত বড় বিমান দুর্ঘটনা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ পর্যন্ত সকলেই এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করেছে বিরোধী শিবিরও।
#WATCH Latest visuals from Kozhikode International Airport in Karipur, Kerala where an #AirIndiaExpress flight crash-landed yesterday.
18 people, including two pilots, have lost their lives in the incident. pic.twitter.com/r1YRiIkbrM
— ANI (@ANI) August 8, 2020
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ